মোল্লাহাটে প্রতিবন্ধী যুবতী'কে ১২ দিন বেঁধে রেখে ধর্ষণের অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৮ ফেব্রুয়ারী ২০২৩, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে প্রতিবন্ধী যুবতী’কে ১২ দিন বেঁধে রেখে ধর্ষণের অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে জনৈক সাদ্দাম হোসেন ও অজ্ঞাতনামাসহ তিন যুবকের বিরুদ্ধে দলিত শ্রেণীর বাক প্রতিবন্ধী এক যুবতীকে ফুঁসলিয়ে নিয়ে ১২দিন ধরে বেঁধে ও অর্ধাহারে রেখে প্রতিনিয়ত ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলার চাদেরহাট এলাকার দলিত (ঋষি) পরিবারের যুবতী (২৪)’কে ফুঁসলিয়ে নিয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অজ্ঞাত স্থানে একটি টিনের ঘরের মধ্যে বেঁধে ও অর্ধাহারে রেখে সীমাহীন নির্যাতন এবং ধর্ষণ করা হয়। এঘটনায় গত বুধবার থানায় মামলা দায়ের ও ভিকটিমের মেডিকেল সম্পন্ন হয়েছে। সাদ্দাম হোসেন (২৩) সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন একশিরা গ্রামের ওয়াজেদ এর ছেলে। সে মোল্লাহাট থানাধীন চাদেরহাট এলাকার কাকড়ি  গ্রামের জিবরাঈলের বাড়িতে দিনমজুরের কাজ করতো। এজাহার ও ভিকটিমের পরিবার সুত্রে জানাযায়, সাদ্দাম হোসেন দীর্ঘদিন অত্র এলাকায় থাকার সুযোগে ঋষি পরিবারের প্রতিবন্ধী যুবতীকে ফুঁসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে একটি টিনের ঘরের মধ্যে কোমর বেঁধে ও অর্ধাহারে রেখে প্রতিনিয়ত ধর্ষণ করে। সাদ্দাম তার ঘনিষ্ঠ আরও দুই যুবককে সঙ্গে রাখে এবং তারাও প্রতিনিয়ত ধর্ষণ করে। প্রথমে নিজেকে রক্ষার চেষ্টা করায় মারপিট করাসহ হত্যার ভয় দেখানো হয় বলেও জানান তারা। এরপর গত ১৩ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে অসুস্থ ভিকটিমকে চাদেরহাট এলাকায় সড়কে রেখে যায় সাদ্দাম হোসেন। পরে ভিকটিমের কাছ থেকে বিষয়টি জানতে পেরে সাদ্দামের মালিক/মহাজন জিবরাঈলের কাছে বিচার পাওয়ার আশায় মৌখিক অভিযোগ করেন। এতে চরমভাবে ক্ষেপে গিয়ে বিচার দেয়া দুরের কথা, অসহায় ভিকটিমের পরিবারের লোকজনকে খুন-জখম করতে তেড়ে যান এবং হুমকি দেন জিবরাঈল। এবিষয়ে তথ্য সংগ্রহে গিয়ে জিবরাঈলকে বাড়িতে না পাওয়ায় তার মা রাবিয়া (৬৫) জানান, তার ছেলে মুখ দিয়ে হুমকি দিছে, সাদ্দাম ভালো ছেলে, তার নামে নালিশ দেয়ার কারণে রাগ করছে। এছাড়া জিবরাঈলের স্ত্রী নাজমিন বেগম জানান, তাদের কাজের ছেলের বৌয়ের সাথে ৫/৬ মাস ধরে ঝামেলা চলছে, সেই ঝামেলা নিয়ে বাড়িতে গেছে সাদ্দাম, এরমধ্যে সে কিভাবে এমন ঘটনা ঘটাবে ? মুঠোফোনে জিবরাঈল জানান, তিনি হুমকি দেন নাই। এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, যথাযথ আইনানুগ ব্যবস্থা চলমান আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১০

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১১

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১২

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৪

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৫

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

১৬

হরিরামপুরে জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ

১৭

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: ধামইরহাটে দুই ছেলে গ্রেফতার

১৮

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন

১৯

নবম পে-স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন

২০

Design & Developed by BD IT HOST