রাজবাড়ীতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ অগাস্ট ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা :

রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (৭ আগষ্ট) দিনব্যাপী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুরুতে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে কলেজ ক্যাম্পাসে ও কলেজ ছাত্রাবাসের সামনে ৪০ টির বেশি বিভিন্ন ধরনের ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইকরামুল করিম, পূবালী ব্যাংক পিএলসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার ও ফরিদপুর অঞ্চল প্রধান মো. জহিরুল ইসলাম, রাজবাড়ী শাখার ম্যানেজার মো. নূর আলম জিকু, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যাপক কে এম রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহকারী অধ্যাপক আবুল কালাম, সহকারী অধ্যাপক বি এম রাশেদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ খান প্রমুখ।

পরে জেলার ডা. আবুল হোসেন কলেজে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচীতে ডা. আবুল হোসেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) চৌধুরী আহসানুল করিমের উপস্থিতিতে বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন করা হয়। এছাড়াও জেলার ইয়াছিন উচ্চ বিদ্যালয়, আল গাজ্জালী উচ্চ বিদ্যালয়, অংকুর স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেড় শতাধিক ফুল-ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১০

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১১

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১২

হালদার সাত কিলোমিটার খনন

১৩

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৬

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৭

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৮

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৯

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

২০

Design & Developed by BD IT HOST