admin
২২ সেপ্টেম্বর ২০২৪, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাবি-ঢাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে যায়’ স্লোগানে মুখর মহাসড়ক

মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদক:অবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহের উভয়পার্শ্বে যানজটের সৃষ্টি হয়। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত  শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে সড়েকর দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তারা দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক ছেড়ে দেন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‌‌‘ইবিয়ানদের লক্ষ্য, ভিসি হবে দক্ষ’, ‘রাবি, ঢাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে যায়’, ‘সবাই যখন স্বর্গে, ইবি কেন মর্গে, ‘ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়’, ‘সংস্কারমনা ভিসি চাই’, ‘সৎ ও সাহসী ভিসি চাই’, ‘সেশনজটের কবর চাই’ সহ বিভিন্ন স্লোগান দেয়।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য পেয়ে গেছে। সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, তাতে এখনো কেন ভিসি নিয়োগ হচ্ছে না। যদি অতি দ্রুত ভিসি নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা আরও কঠোর হব। আমরা আমাদের ক্লাসে ফিরতে চাই, মাঠে নয়। অনতিবিলম্বে ইবিতে উপাচার্য নিয়োগের ব্যবস্থা করতে হবে। সৎ, দক্ষ, শিক্ষার্থীবান্ধব উপাচার্য চাই। কোনো দুর্নীতিবাজ যেন ইবির উপাচার্য না হয়।তারা আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য থেকে ছিটকে পড়েছে। সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবে এমন উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি। আমরা এমন উপাচার্য চাই না যিনি পূর্বে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। অতীতের সব কর্মকাণ্ড দেখে যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। যে সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে কাজ করবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, উপাচার্য নিয়োগ না হওয়ায় বিশ্ববিদ্যালয় স্থবির হয়ে পড়েছে। আমরা চাই দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু হোক।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST