শহীদ রুশ সেনাদের প্রতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ এপ্রিল ২০২৫, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ রুশ সেনাদের প্রতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা

অভিযোগ বার্তা ডেস্কঃ

শহীদ রুশ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার সকালে মস্কোর ঐতিহাসিক আলেকজান্ডার গার্ডেনে অবস্থিত ‘টম্ব অফ দ্য আননোন সোলজার’-এ পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রুশ স্থল বাহিনীর প্রধান জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এসময় এক মিনিটের নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মিলিটারি অর্কেস্ট্রা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে।১৫৪তম প্রিওব্রাজেনস্কি কমান্ড্যান্ট রেজিমেন্টের চৌকস কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে তিনি ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন।

সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এ ছাড়া সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।

সফর শেষে আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১০

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১১

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১২

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৩

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৪

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৫

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৬

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৭

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৯

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

২০

Design & Developed by BD IT HOST