নিউজ এডিটর
২৯ অগাস্ট ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু গণধর্ষণের অভিযোগে মানিকগঞ্জে তিনজন আটক

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জ সদর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার পশ্চিম দাশড়া (নিমতলী) এলাকার মুরগির হাট থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত শুক্রবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।গ্রেফতারকৃতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার বনগাঁও (পদ্মবিলা) এলাকার মৃত সিফাতের ছেলে সাদ্দাম (২৮), সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকী গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. আলামিন (২২), এবং মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে সোহান (২৫)।অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ভুক্তভোগী শিশুকে পশ্চিম দাশড়া (নিমতলী) মুরগির হাটের হাবুর মুরগির দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করা হয় এবং ঘটনার কথা কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে শিশুটি বাড়ির কাউকে কিছু না বলে শুধু শরীর খারাপ ও তীব্র ব্যথার কথা পরিবারকে জানায়।পরে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। শিশুটির মা তার স্বামী ও আত্মীয়দের জানানোর পর বৃহস্পতিবার দুপুরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পশ্চিম দাশড়ার নিমতলী মুরগির হাটে সাদ্দাম ও আলামিনকে মারধর করে আহত করে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং পরে থানায় নিয়ে আসে।এদিকে, ভুক্তভোগী শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস আমান উল্লাহ বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে পরে তাদেরকে আদালতে পাঠানো হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST