
সপ্না – গোলাম মোর্শেদ শিবলীসপ্না সবুজ রং দেখেছো নিশ্চয়,
পানি মিশালে হয়ে যায় রক্তাক্ত লাল।
আমাকে আজকাল বড় বেশি সবুজ রং এর মত মনে হয়।
উপরের আমি অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব ক্ষত!
সামনে দাঁড়াতে নিজের বড় ভয় হয় স্বপ্না,
প্রিয়, কেমন আছো, বিরক্ত হচ্ছো না তো?
ভালোবাসা মানুষকে অসহায় করে দিতে পারে
সেদিন তোমাকে দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না।
তোমার উদ্যম ভালোবাসা, আমাকে জ্বলিয়ে পুড়িয়ে তুষের আগুনের মত ছাই করে দিয়েছে।
আমার হাতে গড়া আমার ধরণী
সপ্না, যে “S” সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দনকে লিখে মেঘের মতো উড়তে উড়তে চলে গেল।
আজ স্বপ্নাকে শূন্য করে দিয়ে
তার মুখে এসব কথা মানায় না আমি জানি
কিন্তু আমি এভাবে এমন করে পারছি না
আমার চারদিকে দেয়াল জুড়ে থৈ থৈ করছে
আমার স্বপ্নভঙ্গের লাল রং!উদাস দুপুরে বাতাসে শীষ দেয়
তোমার সেই ভালোবাসা
পায়ে পায়ে তোমার ছায়া স্মৃতি আমি
আগলাতে পারিনা, আমি ফেলতেও পারিনা।
একটু সুখি হতে চেয়ে এখন দেখি
দাঁড়িয়ে আছি একলা আমি
দুঃখের তুষার পাহাড়ে!সপ্না, তোমার সামনে দাঁড়াবো এমন কোন যোগ্যতা আমার নেই
তবে তুমি একদিন বলেছিলে
মেঘের মতো অবুঝ উড়তে উড়তে
জীবনে কখনো টান পড়ে চলে এসো
বুকে আঁকড়ে নেব, আর গোলাপ ফোটাবো।
জীবনের পড়ন্ত বেলায় টান পড়েছে
তাই আমার সব কিছু
আমার এক রুখা জেদ
তুমি হিংসুখি হওয়ার অলীক স্বপ্ন সবকিছু।সব কিছু জলাঞ্জলি দিয়ে
আমি তোমার কাছে নতু জানু
তোমাকে আমায় আরেকবার ভিক্ষে দাও
তোমার অমর্যাদা করব না কখনো।
সপ্না আমি জানি এখনো তুমি একলা পাষাণ হৃদয় নিয়ে ঘুরে বেড়াও,
প্রচন্ড অভিমানে ক্ষনে ক্ষনে গজরে উঠো অগ্নিগিরির অগ্নু পাতের মতো।
কেউ জানে না আমি জানি, কেন তোমার মনের ভিতর মন থাকে না, ঘরের মাঝে ঘর থাকে না,
পূর্ণিমার অমাবস্যায় একলা ঘরে, সপ্না শুয়ে থাকা কেউ জানে না।
আমি জানি, কেন তুমি এমন করে কষ্ট পেলে
সব হারিয়ে বুকের কষ্টানলে কেন,
নষ্ট হলে, কার বিরহে চুপি চুপি বিরোধীরে
কেউ জানে না আমি জানি।
সপ্না তুমি যদি অভয় দাও
তাহলে আমি তোমার কাছে আসছি
আমার সবকিছু শেষ হয়ে গেছে
অন্তত শাস্তিটুকু দিও!
সুখে থেকো ভালো থেকো তোমার হারিয়ে যাওয়া[মোঃ গোলাম মোর্শেদ শিবলী]
দুর্গাপুর -রাজশাহী।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST