সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় বালিয়াটী ইউনিয়ন এলাকায় বাহ্রা এলাকায় মঙ্গলবার বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা শুরু হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে এখন উৎসবের সাজ সাজ ভাব। দুই দিনব্যাপী এই উৎসব শেষ হবে বুধবার

রোমাঞ্চকর আচার ও ধর্মীয় অনুষ্ঠান উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ১৩ এপ্রিল (সোমবার) রাত থেকেই। ওই রাতে কালীপূজা এবং অগ্নিকুণ্ডে বাদ্যযন্ত্রের তালে তালে ‘শিবকালী নৃত্য’ পরিবেশিত হবে। প্রতি বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তির দিন এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।

চড়ক পূজার উল্লেখযোগ্য দিকগুলো হলো: সন্ন্যাস ব্রত:১০ থেকে ২০ জন পূজারি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে ১০-১২ দিন আগে থেকেই পবিত্রতার সাথে ব্রত পালন করছেন। তারা সারাদিন উপবাস থেকে গ্রামগঞ্জে শিব-গৌরী সেজে গান ও নৃত্যের মাধ্যমে ভিক্ষা করেন। চড়ক গাছ উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে,যেখানে ভক্তরা ফুল,দুধ ও চিনি দিয়ে পূজা নিবেদন করে।

হাজারো মানুষের মিলনমেলা ঐতিহ্যবাহী এই উৎসব দেখতে প্রতি বছরই হাজার হাজার দর্শনার্থী সাটুরিয়া ভিড় করেন।পূজা উপলক্ষে সাটুরিয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ মেলা, যেখানে লোকজ পণ্য ও রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানান, শান্তি পূর্ণ ভাবে পহেলা বৈশাখ ১৪৩৩ বিভিন্ন অনুষ্ঠান শেষ হয়। উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মেলা প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

পরে মেলার মাঠে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের যে ঢল নামে, তা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।’

এসময় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো:মোশারফ হোসেন দৈনিক অভিযোগ বার্তা’কে বলেন, বৈশাখী উদযাপন ও বিভিন্ন অনুষ্ঠান ও মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

১০

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১১

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১২

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১৩

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৪

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৫

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৬

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৭

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৮

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST