অনলাইন ডেস্ক
১১ মার্চ ২০২৪, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংগাইরে দুই মেয়ে সমকামীকে থানায় হস্তান্তর করলো পরিবার

মানিকগঞ্জের সিঙ্গাইরে দীর্ঘদিন উৎ পেতে থেকে দুই মেয়ে সমকামীকে আটক করেছে এলাকাবাসী। পরে পরিবারের সহায়তায় দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সন্ধায় সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামের সালেক উদ্দিনের মেয়ে রমেলা আক্তার সিমা (২৬) ও তার মহিলা স্বামী প্রিয়া চৌধুরী রিপা (৩৫) কে আটক করেন স্থানীয়রা। পরে উভয়কে বায়রা বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান হায়দার হোসেনের কাছে নিয়ে আসলে তিনি স্থানীয় সাংবাদিকদের খবর দেন। পরে সাংবাদিকেরা ঘটনাস্থলে উপস্থিত হলে কথিত স্ত্রী সিমার মা ও বাবা নিজ দ্বায়িত্বে সিঙ্গাইর থানায় তাদেরকে হস্তান্তর করেন। সমকামী মহিলা প্রিয়া চৌধুরী (রিপা) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার খরগাও ৭ নং ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের সফর উদ্দিনের মেয়ে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, গত দুই বছর যাবৎ সমকামী মহিলা রিপা স্বামী সেজে যুবতী সিমা আক্তারকে বিয়ে করেন। পরে পারিবারিক ভাবেই তারা সংসার করতে থাকেন। এনিয়ে বেশ কিছুদিন ধরে এলাকায় তোলপাড় চলছে ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে এলাকাবাসী ও সিমা আক্তারের পরিবার দুইজনকে ধরে বায়রা বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান হায়দারের কাছে নিয়ে আসলে সাংবাদিকদের উপস্থিতিতে সমকামী স্ত্রী সিমার মা ও বাবা নিজ দ্বায়িত্বে সিঙ্গাইর থানায় দুজনকে হস্তান্তর করেন। ঘটনাস্থল পরিদর্শনে আরও জানা যায়, সমকামী মহিলা রিপা ইতালি পাঠানোর কথা বলে তার কথিত স্ত্রী সিমা আক্তারের মা ও বোন জামাইয়ের কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকাও হাতিয়ে নিয়েছেন। এবিষয়ে দেওয়ান হায়দার হোসেন বলেন,আমি তো এসব বিষয় তেমনটা জানিনা, গাড়াদিয়ার সিমার পরিবার তাদের দু’জনকে ধরে আমার কাছে নিয়ে আসছে। পরে আমি সাংবাদিকদের সাথে পরামর্শ করে তাদের গার্ডিয়ানদের দিয়েই থানায় পাঠিয়েছি। এবিষয়ে, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, “রমেলা আক্তার সিমা ও তার পরিবার কোনো অভিযোগ না করায়, আমরা নিয়ম অনুযায়ী তাদেরকে ছেড়ে দিয়েছি।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

২

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৩

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৪

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

৫

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৬

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৭

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৮

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৯

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১০

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১১

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১২

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৩

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৪

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১৫

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৬

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৭

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৮

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৯

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

২০

Design & Developed by BD IT HOST