সিলেটের রোগীদের উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে সিলেট মেডিকেয়ার ও আমৃতা হাসপাতালের মতবিনিময় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ সেপ্টেম্বর ২০২৫, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের রোগীদের উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে সিলেট মেডিকেয়ার ও আমৃতা হাসপাতালের মতবিনিময়

সিলেট প্রতিনিধিঃ

সিলেটবাসীর জন্য উন্নত চিকিৎসা সেবার সুযোগ বৃদ্ধি করতে ভারতের দিল্লীর উপকণ্ঠে ফরিদাবাদে অবস্থিত ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল আমৃতা ও সিলেট মেডিকেয়ার এর যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২রা সেপ্টেম্বর রাতে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টেুরেন্টের হলরুমে সিলেটের রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ডাক্তার, রোগী ও স্বজন এবং স্বাস্থ্য খাতের বিশিষ্ট ব্যক্তিদের দের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সিলেট মেডিকেয়ারের কো ফাউন্ডার রেদা মঈন রেজা এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আমৃতা হাসপাতালের আন্তর্জাতিক রোগী বিভাগের সিনিয়র ম্যানেজার পঙ্কজ কুমার। এসময় তিনি বলেন, সিলেটের রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আমৃতা হাসপাতাল কাজ করে যাচ্ছে। এই হাসপাতাল বাংলাদেশি রোগীদের বিশেষ আর্থিক সুবিধা ও চিকিৎসা সহায়তা প্রদান করছে।

তিনি বলেন, আমৃতা হাসপাতালে রোগীদের জন্য ২৬০০ শয্যা নিয়ে, ৮১টি বিভাগের বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। যা জটিল ও উন্নত চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরো বলেন, সিলেট মেডিকেয়ারের মাধ্যমে সিলেটের রোগীরা ভারতে গিয়ে উন্নত চিকিৎসা সেবা নিতে পারছে। এই প্রতিষ্ঠান বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্য সেবায় ভারতের প্রতিষ্ঠানের সঙ্গে ক্রমবর্ধমান সহযোগিতার প্রতিফলন। এই অংশীদারিত্ব সিলেটের রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে সহজতর করবে।

মতবিনিময় সভায় সিলেটের একাধিক চিকিৎসক ও পার্টনাররা উপস্থিত ছিলেন। তারা রোগীর সেবার মানোন্নয়ন এবং আমৃতা হাসপাতালে চিকিৎসার জন্য যাত্রাকারীদের জন্য সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করেন। এ উদ্যোগকে দুই দেশের স্বাস্থ্য সেবায় সহযোগিতার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যা সিলেটের রোগীদের জন্য চিকিৎসার আরও বিস্তৃত সুযোগ তৈরি করবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মেডিকেয়ারের কো ফাউন্ডার চৌধুরী নুর তামাম, আব্দুল করিম জোনাক এবং খালেদ শাহরিয়ার মুমিত, সন্দিপন নন্দি, বিশ্বজিত সমদ্দার, ফারুখ আহমেদ খান, মৃণাল কান্তি কর্মকার, মুখতার উদ্দিন, জোসেফ আলী চৌধুরী, রামাপদ ভট্টাচার্‍্য যাদু, ময়নুল হক, আব্দুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

১০

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

১১

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

১২

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

১৩

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

১৪

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

১৫

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

১৬

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১৭

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১৮

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১৯

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

২০

Design & Developed by BD IT HOST