যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে রাতের আঁধারে সরকার বিরোধী মিছিল করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ আওয়ামী লীগের পাঁচজন সাবেক সংসদ সদস্য ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে যশোর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আজিজ সিটি রোডে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলে তারা বর্তমান সরকার বিরোধী উসকানিমূলক স্লোগান দেয় এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এই ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ছাড়াও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, কাজী নাবিল আহমেদ, রণজিৎ কুমার রায়, অ্যাডভোকেট মনিরুল ইসলাম এবং ইয়াকুব আলীকে প্রধান আসামি করা হয়েছে। তালিকায় আরও রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু এবং সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদারসহ নামীয় ৪০ জন নেতাকর্মী। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ১০০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মিছিলের পরপরই শহরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরে গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আজ শোকাবহ ১৫ আগস্ট

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১০

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১১

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১৩

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১৪

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১৫

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১৬

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১৮

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১৯

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

২০

Design & Developed by BD IT HOST