নিউজ এডিটর
৩০ এপ্রিল ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

জসীমউদ্দিন, মানিকগঞ্জ থেকেঃ মানিকগঞ্জে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের বেসরকারি ক্লিনিকে ভাগিয়ে নেওয়ার অভিযোগে একটি সক্রিয় দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে র‍্যাব-৪ এদের মধ্যে ৮ নারী ও ৪ জন পুরুষ সদস্য রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও এর আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর এস কে এম সাদমান হোসাইনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। র‍্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে আসা রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে এবং নানাভাবে বিভ্রান্ত করে বিভিন্ন মানহীন বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত। এর বিনিময়ে তারা ক্লিনিকগুলো থেকে মোটা অংকের কমিশন হাতিয়ে নিত, যার ফলে সাধারণ রোগীরা প্রতিনিয়ত প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছিলেন। অভিযান শেষে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান জানান, রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে যারা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকবে, তাদের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে । স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST