নিউজ এডিটর
২ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় ৭ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

সিলেট ব্যুরো : লাকী আক্তারসিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় মো. আবুল কাশেম (৪৮) নামের এক ট্রাকচালককে গ্রেফতার করা হয়।​সোমবার (০২ নভেম্বর ২০২৬) ভোরে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজ সংলগ্ন সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে এই অভিযান পরিচালিত হয়।​পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) অর্জুন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টাকালে বালুভর্তি একটি টাটা (TATA) খোলা ট্রাককে (রেজি নং- ঢাকা মেট্রো-ট-২২১২০৯) সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে ট্রাকে থাকা চালক মো. আবুল কাশেমকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃত মো. আবুল কাশেম নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ডের ফতেপুর গ্রামের মৃত আ. মান্নান মমিন ও রাহেলা বেগমের ছেলে। তিনি বর্তমানে ঢাকার কদমতলী থানার রায়েরবাগ এলাকার হোল্ডিং নং-২০০/৮-এ আব্দুল সালামের ভাড়া বাসায় বসবাস করতেন।​পুলিশ আরও জানায়, আটকের পর ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বালুর নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ খাদ্যপণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—Gardour SAFARI চকলেট, SOBISCO বিস্কুট, BENZO চকলেট, Nestle Munch চকলেট, Classic Soan Papdi এবং Amul Cool জুস। জব্দকৃত ভারতীয় পণ্য ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা। ​এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (The Special Powers Act, 1974) ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় একটি নিয়মিত মামলা (নং-০৪, তারিখ- ০২/১১/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।​গ্রেফতারকৃত আসামি’কে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ​ ​
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

২

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

৩

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

৪

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

৫

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

৬

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৭

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৮

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

১০

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

১১

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

১২

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১৪

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১৬

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৭

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৮

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

১৯

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

২০

Design & Developed by BD IT HOST