মোস্তাক আহমেদ, হবিগন্জ প্রতিনিধিঃ
গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশন এর উদ্যোগে জালাল সাপ আদর্শ গ্রাম ফকির বাড়িতে ৮০০ রোগীদের বিনামূল্যে ফ্রি চক্ষু ও দাঁতের চিকিৎসা সম্পমোস্তাক আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের জালাল সাপ আদর্শ গ্রাম ফকির বাড়িতে বিনামূল্যে চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার অংশ হিসেবে ‘গ্লোবাল ডেন্টাল’ এবং ‘মিশন ভিশন’-এর যৌথ উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে জালাল সাপ আদর্শ গ্রাম ও আশেপাশের এলাকার প্রায় ৮০০ সুবিধাবঞ্চিত ও সাধারণ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চক্ষু এবং দাঁতের উন্নত চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এলাকার সাধারণ ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষদের দ্বারে সেবা পৌঁছে দিতে পরবর্তীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসা সেবা পেয়ে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST