সিলেটে মধ্যরাতে স্বেচ্ছাসেবকদল নেতাদের দুদফা পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ এপ্রিল ২০২৫, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে মধ্যরাতে স্বেচ্ছাসেবকদল নেতাদের দুদফা পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ

ব্যুরো প্রধান,সিলেটঃ

গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট স্বেচ্ছাসেবকদল নেতাদের দুদফা পিটিয়েছে নগরীর মাছিমপুর এলাকার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নগরের ল’ কলেজ সংলগ্ন এলাকায় প্রথম দফা ও পরবর্তীকালে মধ্যরাতে ২য় দফা হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক আজিজসহ চার কর্মী সমর্থক আহত হন। এ সময় ৩১টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক আজিজ তার অনুসারীদের নিয়ে ল’ কলেজ এলাকায় আড্ডা দিতে জড়ো হন। সেই সময় তাদের আড্ডা স্থলে গাড়ি পার্কিং করে রাখেন স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা স্থানীয় আব্দুল হান্নানের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী অপু। মূলত এরপর আজিজের কর্মী সমর্থক ও অপর পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করতে ঘটনাস্থলে আজীজ আসেন। তিনি উভয় পক্ষকে শান্ত করতে দু’দিকে ঠেলে দিতে চেষ্টা করেন। এক পর্যায়ে অপু, মঞ্জু, দিপু, মুজিব ও অপিসহ মাছিমপুর এলাকার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবকদল নেতা আজিজের মাথায় আঘাত করেন।

এতে তিনি মারাত্মকভাবে আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে আজিজুল হক আজিজের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে ঘটনাস্থলে আসেন। সেখানে আগে থেকে মাছিমপুর এলাকার লোকজনকে নিয়ে আওয়ামী লীগ কর্মী মান্নানের ছেলে অপু ছাড়াও, মঞ্জ, দিপু, অপি, মুজিবসহ শতাধিক লোকজন মিলিত হয়ে আরেক দফা হামলা করেন।

দ্বিতীয় দফা হামলার পর সিলেটের বিভিন্ন ইউনিটের বিএনপির নেতাকর্মীরা মধ্যরাতে ঘটনাস্থলে এসে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে হামলার চেষ্টা করলে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মাছিমপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১১

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১২

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৩

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৪

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৫

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৬

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৭

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৮

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST