নিউজ এডিটর
১২ জুলাই ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

লাকী আক্তার,ব্যুরো প্রধানঃ ​সিলেট মহানগরীতে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে জিন্দাবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে অসামাজিক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেলটি সিলগালা করে দিয়েছে পুলিশ। ​পুলিশ সূত্রে জানা যায়, আজ ১১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর ২:০০ ঘটিকায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল কোতোয়ালী মডেল থানাধীন জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন “উবাহাটা রেস্ট হাউজ (আবাসিক)” হোটেলে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে হোটেলের ভেতর থেকে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ৩ জন পুরুষ ও ১ জন নারীকে হাতেনাতে আটক করা হয়। ​আটককৃত ব্যক্তিরা হলেন—নূর হোসেন (৩০),আবুল কাশেম (৩০),আরিফ খান (২০),কাকলি দাস (২৭) ​পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই আবাসিক হোটেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ ধরনের অনৈতিক ও অসামাজিক কার্যক্রম চালানো হচ্ছিল। অপরাধের সত্যতা মেলায় আজ অভিযান শেষে হোটেলটি সম্পূর্ণভাবে সিলগালা করে দেওয়া হয়। ​এই ঘটনার প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানায় সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারা মোতাবেক একটি মামলা (নন এফআইআর নং-১৬১৪, তারিখ: ১১/০৭/২০২৬ খ্রি.) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ৪ আসামিকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। ​সিলেট মহানগরীকে অপরাধ ও অসামাজিক মুক্ত রাখতে ডিবি পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST