
নিজস্ব প্রতিনিধিঃ
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে এ ঘটনা ঘটে। এ নিয়ে সেনাকুঞ্জে দুবার বেগম জিয়ার সঙ্গে সরকারপ্রধানের একান্তে আলাপ হলো।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। এ সময় তারা কয়েক মিনিট কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।
এসময় বিএনপির মিডিয়া সেল থেকে আরও জানানো হয়েছে, শুক্রবার রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পারষ্পরিক সৌজন্য বিনিময় করেন। প্রধান উপদেষ্টা এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান।
পরে সন্ধ্যা ৫টা ২৭ মিনিটের দিকে চেয়ারপারসনকে বিদায় জানান সেনাপ্রধান।সেনাকুঞ্জে অনুষ্ঠিত আয়োজনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্য সদস্যরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST