স্ত্রীকে গলা কেটে হত্যা দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ জানুয়ারী ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীকে গলা কেটে হত্যা দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায়

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরা গ্রামে চারদিন আগে এক নারীকে জবাই করে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ছাড়া আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ক্যানসারে আক্রান্ত স্ত্রী লায়লা আরজু দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় তাঁকে জবাই করে হত্যা করে আসামি সেকেন্দার আলী।

আজ শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। মানিকগঞ্জ আদালতে ১৬৪ ধারামতে দায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন আসামি সেকেন্দার আলী।

পুলিশ সুপার ইয়াসমিন খাতুনের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ঘিওর উপজেলার রাথুরা গ্রামের সেকেন্দার আলী (৬৬) ও লায়লা আরজু (৬২) দম্পতির এক ছেলে এক মেয়ে। তারা বিবাহিত এবং বাড়িতে সেকেন্দার আলী ও তাঁর স্ত্রী লায়লা আরজু থাকেন। গত ১৫ জানুয়ারি সকালে ওই দ্বিতল বাড়ি থেকে লায়লা আরজুর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৬ জানুয়ারি লায়লার ভাই ময়নুল ইসলাম মুকুল বাদী হয়ে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করেন।

তদন্তে দেখা যায়, ঘটনার সঙ্গে লায়লা আরজুর স্বামী সেকেন্দার আলী সরাসরি যুক্ত। তাঁকে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর সেকেন্দার আলী স্ত্রীকে হত্যার কারণ পুলিশকে বলেন।

সেকেন্দার আলী পুলিশকে বলেন, তাঁর স্ত্রী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড ও স্তন ক্যানসারে আক্রান্ত এবং জরায়ু অপসারণ হয়েছিল। ২০২২ সাল থেকে তিনি অসুস্থ। এ কারণে তাঁরা আলাদা আলাদা রুমে থাকতেন। স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক না থাকায় তিনি দ্বিতীয় বিয়ে করবেন বলে জানান। দ্বিতীয় বিয়েতে তাঁর স্ত্রী বাধা দেন।

তিনি আরও জানান, এ নিয়ে গত ১৪ জানুয়ারি রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। দ্বিতীয় বিয়ের বিষয় নিয়ে ১৫ জানুয়ারি সকাল পৌনে ৬টার দিকে আবারও ঝগড়া হয়। ঝগড়ার সময় তাঁর স্ত্রী লায়লা থাক্কা লেগে নিচে পড়ে গেলে তিনি রান্নাঘর থেকে ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীর গলায় ৩টি খোঁচা দেন। স্ত্রীর গলা দিয়ে রক্ত বের হলে তিনি একটি ওড়না দিয়ে গলা পেচিয়ে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে চলে যান। সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে এসে আত্মচিৎকার করে বলেন, তাঁর স্ত্রীকে কে বা কারা জবাই করে হত্যা করেছে।

এসময় পুলিশ সুপার আরও বলেন, মামলা হওয়ার পর মাত্র দুদিনের মধ্যে আলোচিত এই হত্যার রহস্য উন্মোচনসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আসামি আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় দায়স্বীকারোক্তি করে জবানবন্দি দিয়েছেন। আদালত আসামিকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST