নিউজ এডিটর
৭ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামীকে জিম্মি রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিন যুবক গ্রেপ্তার

মোঃ রাসেল রানা,জামালপুরঃ জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চান্দেরহাওড়া গ্রামের ঝিনাই নদীর পাড়ে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই ৬ জানুয়ারি জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকা তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—চান্দেরহাওড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. ফরহাদ মিয়া (৩০), একই গ্রামের আয়েজ আলীর ছেলে মো. আজম (২৪) এবং মৃত রেজাউল ইসলামের ছেলে রাহাত আলী রৌদ্র (২৪)। মামলায় বাকি আসামি হিসেবে নাম রয়েছে পশ্চিম আড়ংহাটি গ্রামের মো. সামছুদ্দিন ওরফে সম চৌধুরীর ছেলে মো. সুমন ওরফে পঁচা (২৪) এবং গগণপুর গ্রামের মৃত আইনউদ্দিন মাস্টারের ছেলে মোঃ পলাশের। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগীর স্বামী পেশায় দিনমজুর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত রাহাত আলী কাজের কথা বলে তাকে ডেকে নিয়ে যান। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী পিছু নিলে ঝিনাই নদীর তীরে গিয়ে দেখেন, স্বামীকে বেঁধে রাখা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত পাঁচজনের মধ্যে কয়েকজন তাকে জোরপূর্বক নিকটস্থ একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ছাড়া ভুক্তভোগীর স্বামীকে আটক রেখে তাদের মোবাইল সিম খুলে টাকা দাবি করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। ঘটনার বিষয়ে কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদকসেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল। তাদের কারণে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাতো হয় তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, অভিযোগের পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে এবং ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করা হবে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১০

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১১

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১২

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৩

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৪

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৫

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৬

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৮

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

২০

Design & Developed by BD IT HOST