স্বৈরাচার আওয়ামী লীগকে আর জনতা মেনে নিবে না- জামান সিদ্দিকী - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
২৯ নভেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বৈরাচার আওয়ামী লীগকে আর জনতা মেনে নিবে না- জামান সিদ্দিকী

প্রতিনিধি/ওসমানীনগর,নাজমুল ইসলাম চৌধুরী:

ছাত্র জনতার গন অভ্যুত্থানে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। কেউ যদি মনে করে খুনি হাসিনা আর দেশে ফিরবে সেটা তাদের ভূল ধারণা। স্বৈরাচার আওয়ামী লীগ কে আর জনতা মেনে নিবে না।

শুক্রবার বিকালে সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ গন অধিকার পরিষদ (জিওপি) ও অঙ্গসংগঠন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে  গন অধিকার পরিষদের কেন্দ্রী যুগ্ম সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার প্রবাসী অধিকার পরিষদের সভাপতি এবং সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জামান সিদ্দিকী এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৭ বছর মানুষের কন্ঠরোধ করা হয়েছিলো। দেশের মানুষ এখন স্বাধীন ভাবে কথা বলছে। অধিকার আদায়ে রাজ পথে নামতে পারছে। কিন্তু একটা সময় নায্য অধিকারের দাবি করলেই হামলা মামলার স্বীকার হতে হয়েছে। নানাজ প্রতিকুলতা অতিক্রম করে নায্য অধিকার আদায়ে গনঅধিকার পরিষদ দেশের মানুষের মনে জায়গা করেছে। আগামী জাতীয় নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩শ আসনে প্রার্থী দিবে।
সভায় প্রধান অতিথি ছিলেন, গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি নাজমুস সাকিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গনঅধিকার পরিষদ থেকেই আসবে আগামীর প্রধানমন্ত্রী। বর্তমানে বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার পরবর্তী দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে গণ অধিকার পরিষদ।

রাষ্ট্র সংস্কার হলে সংকট উত্তরণের মাধ্যমে গ্রহনযোগ্য পূর্ণ নির্বাচন দিয়ে দেশের সঠিক গনতন্ত্রে পরিচালনার আহবান জানিয়ে তিনি বলেন, জুলাই-আগস্টে গন অভুথ্যানে আমরা শুধু ভোটের জন্য রক্ত দেইনি। রাষ্ট্র সংস্কার ও দূর্নীতি মুক্ত করতে আন্দোলনে নামে ছাত্র জনতা। ছাত্র জনতার গন অভুথ্যানে ৫০ শতাংশ সমন্বয়ক ছিলো গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
উপজেলার তাজপুর বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা গন অধিকার পরিষদের আহবায়ক নাইম লস্কর। উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মাহিদুল ইসলাম রাজু চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, গন অধিকার পরিষদের সিলেট জেলা সদস্য সচিব আব্দুল আল মামুন (সুজন)।

এসময় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি এমলাখ আলী।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট-৪ আসেন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জায়েদুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি শাহ শামিম আহমদ অপু, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ড. জুবায়ের আহমদ তোফায়েল, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঞ্জিল আহমদ, মহানগর যুব অধিকার পরিষদের আহবায়ক আলী হোসেন, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সামাদ আজাদ, জেলা ও ওসমানীনগর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব মুহিবুর রহমান, ওসমানীনগর যুব অধিকার পরিষদের আহবায়ক রেজা সিদ্দিকী, যুগ্ম আহবায়ক রাজু আহমদ, জবলু মিয়া, সদস্য সচিব সুরত আলী, এজাজ আহমদ, শুকুর আলী, মানিক মিয়া, ছালিম আহমদ, ফারহান মিয়া, শানুর সিদ্দিকী, মিনহাজ রহমান, গন-যুব, ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

ওসমান হাদি’র হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয়,বিজিবি

ময়মনসিংহের ভ্যাট দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মিইজ ফারাহ শাম্মী

মেলান্দহে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হয় নিরাপদ নরমাল ডেলিভারি, সচেতন হোন, দালালের ফাঁদে পা দেবেন না!

শহীদ মুক্তিযুদ্ধাারা জাতির শ্রেষ্ঠ সন্তান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ও শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

র‌্যাব-১৪ এর অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় চক্র আটক -৬

জামালপুরে বাজার বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কৃষি বাজার ব্যবসায়ীদের বিক্ষোভ

চিএ নায়িকা পলি এবার নির্বাচন করছেন

১০

বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদারের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

১১

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

১৩

তরী বাংলাদেশ এর আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক আলোচনা সভা

১৪

ওসমান হাদি ও এরশাদ উল্লাহ’র উপর গুলির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ

১৫

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হরিরামপুরে ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদয়ালয়ের শত বর্ষ উদযাপিত

১৬

৯৯৯-এ কল: ডিবি পুলিশের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

১৭

স্পর্শকাতর মামলার রহস্য উদঘাটনে ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার কর্তৃক কর্মকর্তারা পুরস্কৃত

১৮

তারেক রহমানের দেশে ফেরার তারিখ জানালেন – মির্জা ফখরুল

১৯

পিনাকী ভট্টাচার্য যে মন্তব্য করেছেন – হাদিকে কে গুলি করছে

২০

Design & Developed by BD IT HOST