হঠাৎ বেড়েছে পদ্মার পানি, ডুবছে ফসলি জমি - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হঠাৎ বেড়েছে পদ্মার পানি, ডুবছে ফসলি জমি

পাবনা থেকে তালহা জুবায়ের :-

পাবনার ঈশ্বরদীতে গত সাতদিনের ব্যবধানে পদ্মায় পানি বেড়েছে ১ দশমিক ৫০ মিটার। ১৭ সেপ্টেম্বর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা পরিমাপ করা হয় ১০ দশমিক ৮৮ মিটার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পানির উচ্চতা দাঁড়ায় ১২ দশমিক ৩৮ মিটার। হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার (১৩ দশমিক ৮০ মিটার) কাছাকাছি রয়েছে। পাবনা পানি উন্নয়ন বোর্ডের রিডার হারিফুন নাঈম ইবনে সালাম এ তথ্য জানিয়েছেন।

এদিকে হঠাৎ পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পদ্মার চরাঞ্চলের ফসলের জমি তলিয়ে যাচ্ছে। এতে চরের কৃষকরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। উপজেলার সাঁড়া ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের পদ্মার চরাঞ্চল তলিয়ে গেছে। বিশেষ করে সাঁড়ার মোল্লারচর, বিলবামনির ৩২৫ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে।

এখানকার ২২৫ বিঘা জমিতে আখের জমিতে পানি উঠেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব আখ পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে।

পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, ব্রিজের ১৫টি গার্ডারের মধ্যে এখন ১৩টি গার্ডারের নিচে পানি উঠেছে। বাকি দুই গার্ডারের নিচে যেকোনো সময় পানি উঠে যেতে পারে। নদীর পানি বেড়ে যাওয়ায় হার্ডিঞ্জ ব্রিজের আশপাশের চরাঞ্চল ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

হার্ডিঞ্জ ব্রিজ এলাকার নদীর মাঝি সঞ্জিত কুমার অভিযোগ বার্তাকে বলেন, হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় হঠাৎ করেই পানি বেড়েছে। পদ্মা এখন পানিতে ভরপুর। এ বছরের মধ্যে এখনই পদ্মায় সবচেয়ে বেশি পানি। এত পানি গতবছরও ছিল না।মাঝি বিশ্বজিৎ বলেন, সাত-আট দিন ধরে পানি বাড়ছে। শুনেছিলাম গতমাসের শেষের দিকে ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়েছিল। তখনও পদ্মায় এত পানি হয়নি। এক সপ্তাহে হঠাৎ এত পানি কীভাবে বাড়লো বুঝতে পারছি না।উপজেলার সাঁড়া ইউনিয়নের মোল্লারচরের ৩০ বিঘা জমিতে আখের আবাদ করেছেন সাত্তার হোসেন। তিনি বলেন, আখের জমিতে পানি উঠে গেছে। এভাবে পানি বাড়তে থাকলে দুই-চার দিনেই মধ্যেই পুরোচর ডুবে যাবে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন।

এদিকে পাবনা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রেজাউল করিম অভিযোগ বার্তাকে  বলেন, হঠাৎ করেই পদ্মার পানি বাড়ছে। পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমা ১৩ দশমিক ৮০ মিটার। এখানে বর্তমানে পানির উচ্চতা ১২ দশমিক ৩৮ মিটার। পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। দুই-একদিনের মধ্যে কমতে শুরু করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

১০

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

১১

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

১২

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১৩

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

১৪

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১৫

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

১৬

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

১৭

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

১৮

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

১৯

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

২০

Design & Developed by BD IT HOST