হুমায়ুন ফরিদী ও সুবর্ণা মোস্তফা সাংস্কৃতিক অঙ্গনে আলোচিত জুটি  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ ডিসেম্বর ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হুমায়ুন ফরিদী ও সুবর্ণা মোস্তফা সাংস্কৃতিক অঙ্গনে আলোচিত জুটি 

বিনোদন ডেস্কঃ

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একসময় যে জুটির নাম উচ্চারিত হলেই মানুষের মনে আবেগের ঢেউ উঠত,তারা ছিলেন হুমায়ুন ফরিদী ও সুবর্ণা মোস্তফা,দুজনেই ছিলেন মিডিয়ায় নিজ নিজ ক্ষেত্রে অনন্য প্রতিভার অধিকারী। একজন শক্তিশালী অভিনয় দিয়ে চরিত্রকে জীবন্ত করে তুলতেন, অন্যজন সৌন্দর্য ও মেধার মিশেলে পর্দায় এনে দিতেন এক গভীর আবেশ। তাদের ভালোবাসার গল্প কেবল ব্যক্তিগতই ছিলনা, তা হয়ে উঠেছিল দেশব্যাপী ও সাংস্কৃতিক অঙ্গনে আলোচিত এক অধ্যায়।

চলচ্চিত্রে এবং সংস্কৃতির জগতে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক গড়ে ওঠে স্বাভাবিকভাবেই আর সেই সময়ে এই জুটিকে ঘিরে দর্শকদের কৌতূহল ছিল প্রবল। তারা ছিলেন রুচিশীল ভালোবাসার এক অনন্য প্রতীক—সংযমী , মার্জিত রুচিশীল এবং শিল্পমনস্ক। দর্শকের কাছে তারা হয়ে উঠেছিলেন আদর্শ জুটি, যেখানে ভালোবাসা ও সৃজনশীলতা একসঙ্গে পথ চলতে পারে।

তবে সময়ের সাথে সম্পর্কের ভেতরে জমে ওঠে বিশাল দূরত্ব। ব্যস্ততা, ভিন্ন মানসিকতা ও জীবনের বাস্তব চাপ তাদের ভালোবাসায় লাগাম টানে একসময় সেই ভালোবাসার আলো ঝলমলে সম্পর্ক এসে দাঁড়ায় বিচ্ছেদের দিকে , আর এই বিচ্ছেদ ছিল কেবল দুজন মানুষের আলাদা হয়ে যাওয়া নয় , বরং তা ছিল লক্ষ ভক্ত হৃদয়ের এক নীরব বেদনার নাম।

একটা সময় তাদের সেই মার্জিত রুচিশীল স্বামী – স্ত্রী’র সংসার জীবন ভেঙে যায়,তবও এই দুজনের প্রতি মানুষের শ্রদ্ধা , ভালেবাসা এখনও কমেনি তার কারন হুমায়ুন ফরিদী তার অভিনয় দিয়ে রয়ে গেছেন কিংবদন্তি হিসেবে মানুষের মনে , তেমনি তার সাবেক স্ত্রী সুবর্ণা মোস্তফা’র বহুমাত্রিক প্রতিভা অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে নিজেকে শোবিজ অঙ্গনে করেছেন সম্মানিত। সে কারবে হুমায়ন ফরিদী- সুবর্না জুটির প্রেমের গল্প শুধুই বিচ্ছেদের নয়,বরং তা মনে করিয়ে দেয়—ভালোবাসা কখনো শেষ হয়ে যায়না , ভালোবাসা কখনও কখনও স্মৃতিতে রূপ নিয়ে আরও গভীর হয়ে বাস্তব জীবনে থাকে।

এই গল্প আজও বাংলাদেশের সংস্কৃতিক অঙ্গনে এক নীরব ইতিহাস হয়ে বেঁচে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

১০

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

১১

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১২

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১৩

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১৪

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৬

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৭

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৮

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৯

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

২০

Design & Developed by BD IT HOST