
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হানিফ (৫৫) নামে এক ব্যক্তিকে কু*পিয়ে ও টেঁটাবিদ্ধ করে হ*ত্যা করেছেন তার দুই চাচাত ভাই।
শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ ধল্লা ইউনিয়নের ইলা ব্যাপারীর ছেলে। তিনি মমতার চক্ষু হাসপাতালের এক চিকিৎসকের ড্রাইভার ছিলেন এবং চার সন্তানের জনক ছিলেন।
নি*হতের মেয়ে স্মৃতি জানান, তাদের পরিবারের সঙ্গে চাচাতো ভাই স্বাধীন ও জাহাঙ্গীরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্বাধীন ও জাহাঙ্গীর রামদা ও টেঁটা দিয়ে হানিফকে আ*ঘা’ত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST