৩৫ বছর এক নারীকে বিয়ের দাবিতে অশনে ৭৫ বছর বয়সী বৃদ্ধা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ অগাস্ট ২০২৫, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩৫ বছর এক নারীকে বিয়ের দাবিতে অশনে ৭৫ বছর বয়সী বৃদ্ধা

অভিযোগ বার্তা ডেস্কঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছরের এক নারীকে বিয়ের দাবিতে তার বাড়ির সামনে দিনভর অনশন করেছেন ৭৫ বছরের এক বৃদ্ধ। শনিবার (১৬ আগস্ট) উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অনশনকারী আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে। স্ত্রী মারা যাওয়ার পর পুনরায় বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। দুই মাস আগে ওই নারীর সঙ্গে পরিচয়ের পর বিয়ের প্রস্তাব দেন। বৃদ্ধের দাবি, নারীটি বিয়েতে রাজি হয়ে তার কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু পরে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন এবং ভুয়া ঠিকানা দেন। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে ওই নারীর আসল বাড়ি খুঁজে পান তিনি।আবুল কাসেম মুন্সি বলেন, “বিয়ের কথা বলে ওই নারী আমার কাছ থেকে টাকা নিয়েছে। এখন হয় আমার টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে—এই দাবিতেই আমি অনশনে বসেছি।”

স্থানীয়রা জানান, ওই নারী এর আগেও একাধিক পুরুষকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে ঘটনার পর থেকে নারীটি আত্মগোপনে চলে গেছেন। এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।ঠুটাখালী গ্রামের ইউপি সদস্য পলাশ ফকির বলেন, “তারা উভয়ই একাধিক বিয়ে করেছেন। বৃদ্ধ এখন আর অনশনে নেই। তাদের বিষয়ে আপাতত আর কিছু জানা যায়নি।”

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম জানান, তার কাছে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১০

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৩

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৪

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৫

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৬

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৭

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৮

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST