নিউজ এডিটর
১৭ মে ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩৬ নং ওয়ার্ডে টিলা কাটার অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

লাকী আক্তার, ব্যুরো প্রধান সিলেটঃ৩৬ নং ওয়ার্ড এলাকায় টিলা কাটাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, একদল ব্যক্তি বা স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে ওই এলাকার টিলা কেটে মাটি বিক্রি ও ভূমির আকৃতি পরিবর্তনের কাজ চালিয়ে যাচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।আরো জানা যায় , জুয়েল আওয়ামীলীগ এর ৫ নং টুলটিকর ইউনিয়ন পরিষদ এর প্রচার সম্পাদক ছিলো, কিন্তু দল কমতাচূত হলেও জুয়েল সিলেট ৩৬ নং ওয়ার্ডে দিব্যি রাজত্ব চালিয়ে যাচ্ছে।জুয়েলএর বক্তব্য নিতে গেলে জুয়েল এর পক্ষে ঐ এলাকার বড় নেতা, চাদাবাজ সাংবাদিকসহ হুমকি দেয়, নিউজ করলে প্রাণে মেরে ফেলবে, মিথ্যা মামলায় জড়াবে।মালিক তরমুজ আলী তার কেয়ারটেকার জুয়েল এর নেতৃত্বে দিনরাত ৩৬ নং ওয়ার্ড এর জোনাকী বাদামতলি এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রি করে টাকার পাহাড় গড়ছে এই জুয়েল।স্থানীয় বাসিন্দারা জানান, টিলা কাটা অব্যাহত থাকায় এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বর্ষা মৌসুমে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা দাবি করেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে সচেতন মহল বলছে, অপরিকল্পিতভাবে টিলা কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। পরিবেশ আইন অনুযায়ী অনুমতি ছাড়া টিলা কাটা দণ্ডনীয় অপরাধ। তাই দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।শাহপরান থানার ওসি বক্তব্য নিলে বলেন এরকম তথ্য পাওয়া গেলে দ্রুত গ্রেফতার করা হবে। তিনি সাংবাদিকের সহযোগিতা কামনা করেনতবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

২

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৩

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৫

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৬

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৭

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৮

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৯

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১০

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১১

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৩

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৪

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৬

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৭

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৮

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৯

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২০

Design & Developed by BD IT HOST