নিউজ এডিটর
২ এপ্রিল ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অপু-বুবলী’কে খুশি করতে যা করলেন শাকিব

বিনোদন ডেস্কঃ দুই পরিবারে সমতা বজায় রাখার চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না ঢালিউড কিং শাকিব খান। তাই দুই পক্ষের সন্তানদের নিয়ে মার্চ মাসজুড়ে উদযাপনে মাতলেন অভিনেতা। গত মাসে তার জন্মদিন, ছোট ছেলে বীরের জন্মদিন; সেই সঙ্গে ঈদ। আবার ঈদে সিনেমা ‘বরবাদ’ মুক্তি। সব কিছু মিলিয়ে অভিনেতার ছুটির মেজাজে। তিন দিনই পালা করে দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে দেখা গেছে অভিনেতাকে। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলী, যা দেখে অনুরাগীদের দাবি— ব্যক্তিজীবনেও ভারসাম্য রাখতে শিখে গেছেন শাকিব খান। গত ২৮ মার্চ অভিনেতার জন্মদিন ছিল। শাকিবের ঘুম ভেঙেছে অনুরাগী, সহ-অভিনেতা, কাছের মানুষের শুভেচ্ছাবার্তায়। সবাইকে পেছনে ফেলে দিয়েছে দুই সন্তান। আব্রাম ও বীর— দুজনেই বাবাকে দুই রকমের কেক উপহার দিয়েছিল। রেড ভেলভেট কেক বড় ছেলের পছন্দ। কেকের ওপর সুন্দর করে লেখা— ‘হ্যাপি বার্থডে মাই কিং পাপা’। বাবার প্রতি ভালোবাসা শুধু কেকের ওপরেই সীমাবদ্ধ থাকেনি। একটি ক্যানভাসে নিজের হাতে বাবাকে নিয়ে কিছু কথাও লিখে এনেছিল আব্রাম। সঙ্গে ছোট্ট হাতের আঁকিবুঁকি। স্বাভাবিকভাবেই দেখে খুশির জোয়ার শাকিবের মনে। বড় ছেলের সঙ্গে হাসিমুখে কেক কাটতে দেখা গেছে তাকে। সেই ছবি সামাজিক মাধ্যমে অভিনেত্রী অপু বিশ্বাস শেয়ার নেন। বিবরণীতে লিখেছেন—সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না। বাবা-ছেলে এক অন্য রকম বন্ধন, যাকে বলে আত্মার বন্ধন। শুধু দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন। একই দিনে কেক এনেছিল ছোট ছেলে বীরও। বাবা রুপালি পর্দার তারকা। তাই বীরের পছন্দ তারার আদলে বানানো সাদা-নীল রঙের কেক। তাকেও কোলে নিয়ে কেক কাটতে দেখা যায় অভিনেতাকে। কেকের ওপর বীরের লেখা— ‘হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।’ বিশেষ এ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে বুবলী লিখেছেন—পুরো মার্চ মাসটাই বাবা-ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে। মনে হয় যেন এসকে মাস! প্রসঙ্গত, ২৩ মার্চ ছিল বীরের জন্মদিন। এ দিন ছেলেকে নিয়ে গাড়ির আদলে তৈরি কেক কেটেছিলেন শাকিব খান। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বুবলী লিখেছিলেন—বাবা-ছেলের ভালোবাসা কোনো বাধা মানে না। এদিকে দুই অভিনেত্রীও তাদের সাবেক স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। যেমন বুবলীর দাবি— শাকিব বাংলা ছবির মহারাজা। তেমনি অপু বিশ্বাসের চোখে— অভিনেতার তুলনা শাহরুখ খান। এ ছাড়া ঈদের দিনেও সন্তানদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় শাকিবকে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১০

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১১

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১২

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৩

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৪

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৫

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৬

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৭

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৮

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৯

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

২০

Design & Developed by BD IT HOST