নিউজ এডিটর
১ অগাস্ট ২০২৫, ১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নেতার অবৈধ চিড়িয়াখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

অভিযোগ বার্তা ডেস্কঃ ময়মনসিংহে আওয়ামী লীগ নেতার অবৈধ চিড়িয়াখানা উচ্ছেদ করলো জেলা প্রশাসন।আজ শহরের জয়নুল আবেদিন উদ্যানের ভিতরে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমানের নিয়ন্ত্রণে থাকা মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।এই অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এক যৌথ অভিযান চালায় ময়মনসিংহ জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উচ্ছেদ শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার এবং বন বিভাগের লোকজন এতে অংশ নেন। একইসঙ্গে উচ্ছেদ করা হয়েছে জয়নুল উদ্যান এলাকায় অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাটও। তবে অভিযানের শুরুতেই মিনি চিড়িয়াখানায় থাকা প্রাণী গুলোকে বন বিভাগের হেফাজতে নিয়ে যাওয়া হয় বলে জানান ময়মনসিংহ রেঞ্জের অফিসার রিদুয়ানুল হক। তিনি বলেন, এই চিড়িয়াখানাটি অবৈধ ছিল তাই জেলা প্রশাসন এটি উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে চিঠি পাঠায় এখানে থাকা বন্য প্রাণীগুলো সরিয়ে নিতে। এখানে ৫টি হরিণ, দুটি ময়ুর, একটি গাধা, কিছু ঘুঘু পাখি, দুটি ইমু পাখি পাওয়া গেছে। এই প্রাণী গুলোকে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে। এসময় সিটি করপোরেশন সূত্রে জানা গেছে,জয়নুল আবেদিন উদ্যানে মিনি চিড়িয়াখানা এবং-সংলগ্ন শিশুপার্কের ভূমি ইজারার চুক্তিপত্র বাতিল করে গত ২৬ জুন ইজারা গ্রহীতা মোঃ সেলিম মিয়াকে চিঠি দেয় সিটি করপোরেশন। চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে সেখানকার অবকাঠামো ও পশুপাখি নিজ হেফাজতে সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। ইজারা গ্রহীতা সেলিম মিয়া হলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমানের শ্যালক। চলতি বছরের ৮ মার্চ ওই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। সেলিমের নামে এটি লিজ নেওয়া হলেও মূলত এর নিয়ন্ত্রক ছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান।। সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ জুন তৎকালীন পৌরসভা এই মিনি চিড়িয়াখানাটি ১০ বছরের জন্য ইজারা দেয়। ২০২৪ সালের ৩০ জুন ইজারার চুক্তির মেয়াদ শেষ হয়। ৬ লাখ টাকায় চিড়িয়াখানাটির ইজারার মেয়াদ শেষ হলেও জমা দেওয়া হয়েছে মাত্র ৩ লাখ ৩০ হাজার টাকা। তবে চিড়িয়াখানার ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন দাবি করে বলেন, আমাদের কাগজপত্র আছে, তাদের দেখানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বলছে এটি অবৈধ। এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ বলেন, ইজারাদার   চুক্তির শর্ত ভঙ্গ, অর্থ পরিশোধ না করায় মিনি চিড়িয়াখানা ও পাশের জমিতে করা শিশুপার্কের চুক্তি বাতিল করে উচ্ছেদ করা হয়। উচ্ছেদের স্থানে শিশুদের জন্য ‘কিডস জোন’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও থাকবে শিশুদের জন্য লাইব্রেরি, খেলনা ও কিছু রাইড থাকবে এবং বাগান করে দেওয়া হবে। শিশুরা সেখানে খেলাধুলা করবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

২

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৩

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৪

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৫

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৬

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৮

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১০

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST