
মোঃ নিশাদুল ইসলাম নিশাদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
গতরাত ০২.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আখাউড়া পৌরসভাস্থ কুমারপাড়া এলাকা হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো,মোঃ আব্দুল জলিল সুমন(২৮)
পিতা-মৃত আব্দুল কাদির,লিমা বেগম(২৭)
স্বামী-সামন নামের আসামিদের গাঁজা সহ আটক করা হয়েছে।
এ সংক্রান্তে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST