নিউজ এডিটর
১৮ অক্টোবর ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলাঃ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার নির্দেশনায় এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া ও বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া। অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাকিল জাহান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভেয়ার কাজী খাইরুল ইসলাম, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী এবং বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ক মোহাম্মদ শাওন। এ ছাড়া ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার ধর্মবিষয়ক সম্পাদক সাঈদ আব্দুল্লাহ হিমু, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আহমাদুল্লাহ খান জুবায়ের, সিয়াম আহমেদ,লজিস্টিক মনিটর বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া ধ্রুব চন্দ্র দাস -সদস্য তোফায়েল আহমেদ -সদস্য সাইফুল ইসলাম -সদস্য ইখার রহমান-সদষ,নূর মোহাম্মদ -সদস্য দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধবিষয়ক সম্পাদক ইব্রাহীম সওদাগর জয়, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সাকিব হাসান নিরবসহ সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবকরা অভিযানে অংশগ্রহণ করেন। ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং রেলওয়ে স্টেশনসহ জনসমাগমপূর্ণ স্থান পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কর্মসূচি পরিচালিত হয়। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

২

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

৩

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৪

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৫

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৬

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৭

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৮

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৯

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১০

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১১

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১২

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১৩

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৪

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৬

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৭

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৮

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৯

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

২০

Design & Developed by BD IT HOST