ঈদ উপলক্ষ্যে ৮৫৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ মানিকগঞ্জে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ মে ২০২৫, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ উপলক্ষ্যে ৮৫৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ মানিকগঞ্জে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মানিকগঞ্জ জেলার ৮৫ হাজার ৮৭০টি দরিদ্র পরিবারকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি ভিজিএফ-এর আওতায় ৮৫৮ দশমিক ৭ মেট্রিক টন চাল বিনামূল্যে বিতরণ করা হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানায়, এ কর্মসূচির আওতায় রয়েছে জেলার সাতটি উপজেলা ও দুইটি পৌরসভা। এতে প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল পাবে।

কর্মসূচিটির আওতায় যে সব এলাকার দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে, সেগুলো হলো- মানিকগঞ্জ সদরের ১৪ হাজার ৬২৮টি, সিংগাইর উপজেলার ১৬ হাজার ২৮৫টি, দৌলতপুর উপজেলার ১৪ হাজার ৫৮২টি, সাটুরিয়া উপজেলার ৮ হাজার ২৮৬টি, শিবালয় উপজেলার ৯ হাজার ৯৫৬টি, হরিরামপুর উপজেলার ৭ হাজার ৪৬৮টি ও ঘিওর উপজেলার ৬ হাজার ৯৬৩টি পরিবার। এছাড়াও রয়েছে, মানিকগঞ্জ পৌরসভার ৪ হাজার ৬২১টি ও সিংগাইর পৌরসভার ৩ হাজার ৮১টি দরিদ্র পরিবার।

এছাড়াও, মানিকগঞ্জ পৌরসভার ৪ হাজার ৬২১টি পরিবার ও সিংগাইর পৌরসভার ৩ হাজার ৮১টি পরিবারও এই কর্মসূচির আওতায় রয়েছে।

ওয়ার্ডভিত্তিক তালিকা ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের অনুমোদনের ভিত্তিতে চাল বিতরণ করা হবে। এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি পয়েন্টে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ঈদের আগে সকল ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ সম্পন্ন করতে সকল প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘ঈদে যাতে দরিদ্র পরিবারগুলো স্বস্তিতে উৎসব পালন করতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১০

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১১

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১২

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৪

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৫

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৬

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৮

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১৯

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

২০

Design & Developed by BD IT HOST