উত্তরায় র‍্যাবের পোশাক পরে এসে কোটি টাকা ছিনতাই - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ জুন ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরায় র‍্যাবের পোশাক পরে এসে কোটি টাকা ছিনতাই

অভিযোগ বার্তা ডেস্কঃ

ঢাকার উত্তরায় র‍্যাবের পোশাক পরে কয়েকজন এসে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই করেছে বলে পুলিশ জানিয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, নগদের এজেন্ট আবদুল খালেক উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাসায় বসবাস করেন। ওই বাসা থেকে নগদের কার্যালয় কাছে। খালেকের বাসা থেকে ১ কোটি ৮ লাখ টাকা নগদের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। দুটি মোটরসাইকেলে করে খালেক ও দুই সঙ্গী যাচ্ছিলেন। তাঁরা যখন ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে আসেন, তখন একটি কালো রঙের মাইক্রোবাস তাঁদের গতিরোধ করে।

ডিসি মহিদুল ইসলাম আরও বলেন, ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, র‍্যাবের পোশাক পরা দুই থেকে তিনজন ব্যক্তি কালো রঙের মাইক্রো থেকে নেমে নগদ এজেন্টের টাকা বহনকারী তিন ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁদের গাড়িতে তুলে নিয়ে চলে যান। তাঁদের ১৭ নম্বর সেক্টরে নিয়ে গাড়ি থেকে নামিয়ে টাকা নিয়ে চলে যান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, র‍্যাবের পোশাক পরা ওই ব্যক্তিদের খোঁজ চলছে।

উত্তরা বিভাগের ডিসি মহিদুল বলেন, যাঁরা ছিনতাইয়ের সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১০

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১১

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১২

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৩

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৫

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৬

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৭

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৮

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৯

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

২০

Design & Developed by BD IT HOST