এনসিপি কোনো জোটে যাচ্ছে না: নাহিদ ইসলাম - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপি কোনো জোটে যাচ্ছে না: নাহিদ ইসলাম

অভিযোগ বার্তা ডেস্কঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনে নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চায় এনসিপি, এই মুহূর্তে কোনো জোটে যাচ্ছে না দলটি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জামায়াত ইসলামীর নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে, যুগপৎ আন্দোলন করছে, সেই আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নাই। আমরা অংশগ্রহণ করছি না। নিম্নকক্ষে আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) চাই না। তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় এনসিপি। ফলে আমরা এই মহূর্তেই কোনো জোটভিত্তিক চিন্তাভাবনা করছি না বড় রাজনৈতিক দলগুলোর সাথে।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের বিকল্প নেই। গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা যেহেতু একসঙ্গে চাচ্ছি, তাই সেই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি।

নিবন্ধন ও প্রতীক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। শাপলা প্রতীক না দেয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। আমরা আশা করছি শাপলা প্রতীক পাব।

আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর সক্ষমতার অভাবেই আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করতে পারছে। আওয়ামী লীগ নানাভাবে সংগঠিত হচ্ছে, সরকারের ভেতর থেকেই তাদের সহায়তা করা হচ্ছে। একইসঙ্গে দল হিসেবে তাদের বিচার কাজ শুরু করা উচিত বলেও মন্তব্য করেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১০

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১১

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৩

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৪

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৬

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৭

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৮

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৯

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

২০

Design & Developed by BD IT HOST