এবার ঈদে আসছে না নতুন টাকা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ মার্চ ২০২৫, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার ঈদে আসছে না নতুন টাকা

অভিযোগ বার্তা ডেস্কঃ

ঈদে সালামি হিসেবে নতুন টাকা দেওয়া বাংলাদেশে এক ঐতিহ্য। তাই ঈদকে কেন্দ্র করে নতুন টাকা বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। তবে আসছে ঈদে সেটি হচ্ছে না। যা নিয়ে জনমনে কিছুটা হতাশাও রয়েছে। সেই সঙ্গে আছে প্রশ্নও- কবে হাতে পাওয়া যাবে নতুন টাকা? সেই টাকাতেও কি শেখ মুজিবের ছবি থাকবে? নাকি অন্য কোনো ব্যক্তির ছবি দেখা যাবে নতুন টাকায়?

এসব প্রশ্নের উত্তর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ঠিকানায় খালেদ মহিউদ্দিনের টক শোতে এসব নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।

ঈদে নতুন টাকা বাজারে না আসার পেছনে সেন্ট্রাল ব্যাংকের দেরিতে সিদ্ধান্ত নেওয়াকে দায়ী করেছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন,সেন্ট্রাল ব্যাংক যেটা করতে পারতো,ওরা নিজেরা বিচার করতে পারত। সব তো আমরা বলে দিতে পারব না, ডিজাইনটা চেঞ্জ করো বা এতগুলো ছবি, আমার সময় (যখন গভর্নর ছিলেন) কিন্তু কোন ছবি নেই টাকায়। দেই নাই। কারণ, কেউ বলছে নজরুলের ছবি দেবো না, কেউ বলছে রবীন্দ্রনাথের ছবি দেন, আমি বলছি যে কায়কোবাদের ছবি দিলে সমস্যা কি? আমি বলেছি, ব্যক্তির ছবি দরকার কি? তুমি হিস্টোরিকাল জিনিসগুলি দাও, কেউ কিন্তু তখন কোন প্রশ্ন তোলে নাই, সে সময় মসজিদ-মন্দির এগুলোর ছবি দেওয়া হয়েছে।

নতুন টাকা কবে পাওয়া যাবে তা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘এখন বঙ্গবন্ধুর ছবি দেয়া হয়েছে। যা হোক এখন এগুলা শেষ হয়ে যাচ্ছে। ওরা আসলে ডিজাইনটা দিয়েছে অনেক পরে, এবং আমরা সেটা দ্রুত দেখে দিয়েছি। কিন্তু এখন বলছে সময় লাগবে। এসব নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টাও বেশ উষ্মা প্রকাশ করেছেন। আমাকে জিজ্ঞেস করেছে যে, এত দেরি করে আসছে কেন তোমার লোক? আমি বলছি আমার লোক তো না, এটা আসলে বাংলাদেশ ব্যাংক করে। আমরা আসলে এক দুই দিনের মধ্যে এটা দিয়ে দিয়েছি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সময় লাগছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এপ্রিল মাসের মধ্যে দিতে পারবে।

ঈদে নতুন টাকা সালামি হিসেবে দেওয়া একটি ঐতিহ্য। আর ঈদ তো হঠাৎ করে আসে না? তাহলে আগে থেকেই কেন সিদ্ধান্ত নেওয়া গেল না; এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘এটা আমি অস্বীকার করবো না। ঈদের নতুন টাকা যেটা বলছেন, এটা যদি আরেকটু আগে প্লান করে করা যেত- যেমন সেপ্টেম্বর দিকে বা আগস্টের পর নতুন সরকার আসার পরপরই চট করে প্ল্যান করা যেত; তাহলে কিন্তু আমরা জানুয়ারি দিকে টাকাটা পেতাম।

নতুন টাকায় কোনো ব্যক্তির ছবি থাকবে কিনা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘ডিজাইনটা আসছে আমাদের দিকে ডিসেম্বরের মাঝামাঝিতে। এরপর প্রধান উপদেষ্টার কাছে আসার পর এক দুই দিনের মধ্যে কিন্তু ওদের সবাইকে নিয়ে বসে দেখে দিয়েছেন উনি। কিন্তু ঈদে নতুন টাকা না পাওয়াটা আসলে দুর্ভাগ্যজনক। আর এবার নতুন টাকার ডিজাইনে কোন ব্যক্তির ছবি থাকবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১০

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১২

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৩

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৪

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৫

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৭

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৮

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৯

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০

Design & Developed by BD IT HOST