নিউজ এডিটর
৪ এপ্রিল ২০২৫, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসি’র কার্টুনে মিললো তরুণী’র মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারশ্রী এলাকায় এক বাঁশঝাড়ের পাশে পরিত্যক্ত এসির কার্টুন থেকে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানান, শুক্রবার (৪ঠা এপ্রিল) সকালে দুর্গন্ধ ছড়াতে দেখে কার্টুনটি সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর আড়াইটার দিকে কার্টুনটি খোলার পর দেখা যায়, এর ভেতরে ২০ থেকে ২৫ বছর বয়সী এক তরুণীর নিথর দেহ।এ ঘটনার পরপরই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন অভিযোগ বার্তা’কে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহত তরুণীর পরিচয় শনাক্তকরণ এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।স্থানীয়দের মতে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে এবং হত্যাকারীরা মরদেহ গোপন করার উদ্দেশ্যে এসির কার্টুন ব্যবহার করেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।এ ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করবে বলে আশাবাদী স্থানীয়রা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST