
নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর ধানমন্ডির কড়াই গোস্ত রেস্টুরেন্টের মালিক মো. আলী রিপনকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মো. কুদরাত-ই-খোদা এই রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, কড়াই গোস্ত রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ এবং রেফ্রিজারেটরের ভেতর তেলাপোকা পাওয়া গেছে। এমন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, পরিবেশন ও বিক্রয় করে জনস্বাস্থ্যের ক্ষতি করার অভিযোগে মামলাটি করা হয়।
২০১৯ সালের ১৭ অক্টোবর নিরাপদ খাদ্য আইনে এই মামলাটি দায়ের করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST