নিউজ এডিটর
২২ জানুয়ারী ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুম্ভ মেলার মালা বিক্রেতা মোনালিসা এবার ‘পুষ্পা ৩’ সিনেমায়

বিনোদন ডেস্কঃ বনফুলের মালা গেঁথে মাহেশের রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল রাধারাণী, দাম মাত্র এক পয়সা। কিন্তু হঠাৎই এল বৃষ্টি, কেনাবেচা উঠল মাথায়। ১৮৮৬ সাল নাগাদ রাধারাণীকে নায়িকা করেছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রায় ১৩৯ বছর পর তেমনই এক মালা বিক্রেতাকে পাওয়া গেল আর এক মেলায়। মাহেশ থেকে প্রায় সাত-আটশো কিলোমিটার দূরে এলাহাবাদে- মহাকুম্ভের মেলায়। আর সেই মালা বিক্রেতাকে নিয়েই গোটা ভারত উত্তাল। যার নাম মোনালিসা। ১৫০৩ সাল থেকে ২০২৫ সাল- যুগের সঙ্গে তাল মিলিয়ে বাহ্যিক রূপ হয়তো বদলেছে, তবে কয়েক শতক পেরিয়েও মোনালিসার আকর্ষণে বিন্দুমাত্র টান ধরেনি। তা সে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবিই হোক কিংবা কুম্ভমেলার পাথরের মালা বিক্রেতা তরুণী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌন্দর্য পিয়াসীর নজরে আরও একবার ঝড় তুলেছে মোনালিসা ভোঁসলে। ইন্দোরের ষোড়শীর চোখের মায়ায় বুঁদ গোটা ভারত। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন শুধুই তিনি! এই খ্যাতির বিড়ম্বনায় নাকি মালা বিক্রিই হচ্ছিল না। তাই মেলা ছেড়ে চলে গিয়েছেন মোনালিসা। তবে যা হয়, সবটা নাকি ভালোর জন্য হয়! এরই মধ্যে শোনা যাচ্ছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। স্বয়ং আল্লু অর্জুন ‘পুষ্পা ৩’-এ তাকে অভিনয়ের প্রস্তাব দিতে বলেছেন। সত্যিই যদি এমনটা হয় তবে তো ভাগ্যের চাকা ঘুরে গেল! যে মেয়ে স্কুলের গণ্ডি ছোঁয়নি কোনওদিন। বাড়িতে মা-বাবা, তিনি একমাত্র উপার্জনকারী। পাথরের মালা বিক্রিই পেশা। সে কিনা ভাইরাল হওয়ার পর সরাসরি এবার পা রাখছেন সিনেমায়। যদিও ভাইরাল হওয়ার পর বিরক্ত হয়েই মোনালিসা বলেছিলেন, ‘লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী। বিক্রি নেই। যেখানে যাচ্ছি পেছনে লোক দৌড়োচ্ছে। এবছরের মেলা আমার সর্বনাশ করে দিল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১০

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১১

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১২

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৩

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৪

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৫

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৬

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৭

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৮

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৯

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

২০

Design & Developed by BD IT HOST