নিউজ এডিটর
২০ ডিসেম্বর ২০২৪, ৩:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জ রূপালী ব্যাংকে তিন ডাকাতের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধিঃরাজধানীর উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেওয়া তিন ডাকাতের মধ্যে দুজন কিশোর। আরেকজন তরুণ, যিনি গাড়ি চালান। তারা চারটি ‘খেলনা পিস্তল’ নিয়ে ব্যাংক ডাকাতি ও গ্রাহকদের জিম্মি করার ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। তিন ঘণ্টা পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে আত্মসমর্পণের আগে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এ ঘটনায় জড়িত তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মেদ মুঈদ।ওই তিনজনের কাছ থেকে ১৮ লাখ টাকা উদ্ধারের তথ্যও জানান তিনি।তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা সব পিস্তলই নকল। এর মধ্যে তিনটি খেলনা পিস্তল আর একটি লাইটার। তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার ডাকাতদের জিম্মিদশা থেকে ব্যাংক কর্মকর্তাদের পাশাপাশি বেশ কয়েকজন গ্রাহককে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গ্রেপ্তার ব্যক্তিদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।ব্যাংকে ঢুকে পড়া ডাকাতদলকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব ১০-এর পরিচালক (সিও) খলিলুর রহমান হাওলাদার বলেন, দুপুর দেড়টার দিকে ব্যাংকে ঢোকা তিন ডাকাত বিকেল সাড়ে ৫টার দিকে যৌথ বাহিনীর অভিযানে সাড়া দিয়ে অস্ত্রসহ আত্মসমর্পণ করে। তবে এর আগেই ঘটনাস্থলে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের বেশ কিছু সদস্য পালিয়ে যায়। তাদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। গ্রেপ্তার ডাকাতদের জিজ্ঞাসাবাদ চলছে।তাদের কাছ থেকে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হননি। র‌্যাব কর্মকর্তা আরও জানান, আত্মসমর্পণকারী ডাকাতরা নিজেদের নাম নিরব, নিলয় ও নিবিড় বলে জানিয়েছে। তাদের প্রত্যেকেই মাস্ক পরা ছিল। ডাকাতরা প্রাথমিকভাবে তাদের যে পরিচয় দিয়েছে, র‌্যাব তা খতিয়ে দেখছে।ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চুনকুটিয়া রূপালী ব্যাংকটিতে গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ডাকাতদল হানা দেয়। ভবনটির দ্বিতীয় তলায় ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ও নিরাপত্তারক্ষীরা ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। খবর পেয়ে যৌথ বাহিনী উপস্থিত হয়ে ব্যাংকটি ঘিরে ফেলে। এক পর্যায়ে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে তাদের সঙ্গে আলোচনার পর বিকেল সাড়ে ৫টায় ডাকাতদলের তিন সদস্য আত্মসমর্পণ করে।তিন ডাকাত আত্মসমর্পণ করার পর সন্ধ্যা ৭টার দিকে জিম্মিদের ব্যাংক থেকে বের করা হয় জানিয়ে সূত্র বলছে, দুপুরে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় ঢুকে ডাকাতদলের সদস্যরা গ্রাহক-কর্মকর্তাসহ ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে। বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক ভবন ঘিরে ফেলেন। এ সময় বিপুলসংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়। এক পর্যায়ে জিম্মি ব্যক্তিদের মুক্তির বিনিময়ে নিজেদের ‘সেফ এক্সিট’ দাবি করে ডাকাতদল। পরে আলোচনার মাধ্যমে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST