কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

“ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত অধ্যাপক মতিয়ার রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় বলুহর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম দোড়া ইউনিয়ন ফুটবল একাদশ।

হাফেজ আকিমুল ইসলাম এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে খেলার সূচনা হয়। খেলার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর – মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আমীর ও সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম এবং উপজেলা শাখার সেক্রেটারি শাহাবুদ্দিন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর পৌর শাখার আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। এছাড়া আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আশরাফুল ইসলাম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হুসাইন, সাবেক আমীর মাস্টার আজিজুর রহমান, মাস্টার মশিয়ার রহমান, মাস্টার রেজাউল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, সাবেক চেয়ারম্যান শাহ আলমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

নির্ধারিত সময়ের খেলায় দোড়া ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে। চ্যাম্পিয়ন ট্রফি ও রানারআপ ট্রফি উভয় দলের হাতে তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক মতিয়ার রহমান।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রুহুল আমিন টুটুল এবং রানা আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১০

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১২

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১৩

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১৪

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১৫

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৭

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৮

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST