নিউজ এডিটর
২২ জুন ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার লুট

ষ্টাফ রিপোর্টার, টাঙ্গাইলঃটাঙ্গাইলের ঘাটাইলে হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হনুফা বেগম(৬৫) উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী সিকদার বাড়ির মৃত আব্দুল গফুরের স্ত্রী।শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী গ্রামের সিকদার বাড়ি থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা নিশ্চিত হত্যা কান্ড হবে, কি কারনে ঘটেছে এটা তদন্তে বেরিয়ে আসবে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হনুফা বেগমের স্বামী অনেক আগে মারা গেছে। তার দুই ছেলে ও দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে হরমুজ আলী সিঙ্গাপুর থাকেন ও ছোট ছেলে হুমায়ূন সিকদার ঘাটাইল বাসায় থেকে ব্যবসা করেন । সেই সুবাদে তার মা বাড়িতে একাই থাকতো । প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে তিনি নিজ ঘরে একাই ঘুমিয়ে পরে। শনিবার (২১ জুন) সকাল ৯টার দিকে ঐ এলাকার মুনসুর আলী ও তার স্ত্রী সুমি বৃদ্ধ মহিলার বাড়িতে আসে ঘর ভাড়া নেওয়ার জন্য পরে কাউকে না দেখে ডাকাডাকি করলে নিহতের ঝাউ এসে বৃদ্ধ মহিলার ঘরের দরজা খোলা ও মহিলাকে বিছানায় মৃত অবস্থায় পরে থাকতে দেখে তার ছেলে হুমায়ূনকে ফোন করে বিষয়টি জানালে নিহতের পরিবার ও এলাকাবাসী এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।নিহতের ছেলে হুমায়ূন সিকদার জানান , মার হাতে দুটি স্বর্ণের বালা, গলায় চেইন , কানে দুল ব্যবহার করতেন।ধারণা করা হচ্ছে, ওই স্বর্ণালংকার লুট করার জন্যই তার মাকে হত্যা করা হয়।নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের গলায় ও মাথায় আঘাতের চিন্হ আছে। মরদেহের সাথে বৃদ্ধার ব্যবহৃত কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে যায়। স্বর্ণালংকারের লোভেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকান্ড প্রতিয়মান হচ্ছে। রহস্য উদঘাটনে তদন্ত চালানো হচ্ছে। ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST