
মোঃ আশরাফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃসারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনি দেওয়া হয়। সময়ে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে ঘাটাইল ব্রাক্ষ্মণশাসন সরকারি কলেজ মাঠে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম। এ সময়ে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারী, বেসরকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শারিরীক কসরত, মনোমূগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন। পরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ তার বক্তব্যে, মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ,বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠকসহ সম্ভ্রম হারানো মা-বোনদের শ্রদ্ধার সাথে স্বরন করেন। তিনি আরোও বলেন, দেশ প্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ বিনির্মাণই হোক মহান স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার।এ সময় আরোও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোছাঃ সাবরিন আক্তার, ওসি তদন্ত সজল খান, উপজেলা পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST