
মোঃ আশরাফুল ইসলাম,টাঙ্গাইলবাংলাদেশ সড়ক পরিবহন আইন অনুযায়ী হেলমেট বিহীন মোটর সাইকেল চালানো নিষেধ। যদি কেউ এই আইন অমান্য করে তাকে গুনতে হয় জরিমানা। নিরাপত্তা বৃদ্ধি ও জরিমানা হতে রক্ষা পেতে এরই ধারাবাহিকতা চালকদের মাঝে হেলমেট বিতরণ করেন বেসরকারী প্রতিষ্ঠান জাসা গ্রুপ।১৭মে (শনিবার) কলেজ মোড় চত্বরে দ্বিতীয় দিনের মতো মোবাইল ট্রাফিক স্কুল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু সাঈদ। এ সময়ে হেলমেট বিহীন চালকদের মাঝে হেলমেট বিতরণ করা যায়। এর আগে ভ্রাম্যমাণ আদালত হেলমেট বিহীন চালকদের জরিমানার আওতায় আনা হয়।জাসা গ্রুপের স্বত্বাধিকারী লায়ন ডাক্তার মোঃ আব্দুস সাত্তার এসময়ে বলেন, জনসচেতনতা বৃদ্ধি, চালকদের নিরাপত্তার কথা চিন্তা করে জাসা গ্রুপের পক্ষ থেকে এই হেলমেট বিতরণ অব্যাহত থাকবে।এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ জানান, মোটর সাইকেল চালকরা যাতে নিরাপদে চলতে পারে যে সচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ সহ এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST