ঘাটাইলে রাতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ অক্টোবর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে রাতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান

মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গাপূজা মানেই রঙিন আলোয় ঝলমলে মণ্ডপ, ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত চারপাশ। সেই মায়াবী আবহে বুধবার রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন।

রাতের আঁধারে আলোকসজ্জায় সেজে ওঠা মণ্ডপগুলোতে প্রবেশ করতেই যেন উৎসবের অন্য এক সৌন্দর্য ধরা দেয়। কোথাও ভক্তরা সিঁদুর খেলা, কোথাও মায়ের আরাধনায় পূজা-অর্চনা—সব মিলিয়ে মুগ্ধতার এক অনন্য পরিবেশ। সেই পরিবেশেই পুলিশ সুপার ও ওসি মণ্ডপে উপস্থিত ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, খোঁজখবর নেন আয়োজকদের।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “শারদীয় দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আমাদের সবার উৎসব। তাই পূজার নিরাপত্তায় আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। রাতভর টহল, সিসিটিভি ক্যামেরা ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে প্রতিটি মণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।”

ওসি মীর মোশারফ হোসেন বলেন, “আমাদের লক্ষ্য, দর্শনার্থীরা যেন নিরাপদে, আনন্দঘন পরিবেশে পূজা উপভোগ করতে পারেন। পূজার প্রতিটি মুহূর্তে পুলিশ জনগণের পাশে রয়েছে।”

পূজা মণ্ডপ কমিটির নেতারা পুলিশের এ আন্তরিক উদ্যোগে আনন্দ প্রকাশ করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সরাসরি তদারকি ও আশ্বাসে পূজা আরও শান্তিপূর্ণ ও আনন্দময় হয়ে উঠবে।

রাতের অন্ধকারে রঙিন আলোকসজ্জার ঝলকানি আর ভক্তদের ভক্তিগান যখন চারপাশে ছড়িয়ে পড়ছিল, তখন পুলিশ প্রশাসনের এ উপস্থিতি উৎসবের আবহকে আরও নিরাপদ ও উৎসমমূখর করে তুলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১০

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৩

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৪

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৫

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৬

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৭

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৮

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৯

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

২০

Design & Developed by BD IT HOST