
মোঃ আশরাফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধিবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘাটাইল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মঙ্গলবার (১৮মার্চ) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত ইফতার ও দোয়া মাহফিলের আলোচনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির বলেন, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে বসে দেশ ও জনগণের জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করে দেশ পরিচালনা করবেন।এ সময়ে তিনি আরো বলেন, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশ ও জনগণের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও কর্তব্য।বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতায় ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এস এম ওবায়দুল হক নাসির।ইফতার পূর্ব আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল বাসেত করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সাবেক কাউন্সিলর শাহাদত হোসেন শামীম।এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST