
রাজু আহমেদ, নিজস্ব প্রতিবেদক : দেশের উদীয়মান শিশু মডেলদের মধ্যে অন্যতম আনাহিতা রহমান সোহা এবার অর্জন করল বিশেষ সম্মাননা। অভিযোগ বার্তার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও স্টার এচিভার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রাজধানীতে অনুষ্ঠিত এক জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চাইল্ড মডেল ক্যাটাগরিতে তার হাতে পুরস্কার তুলে দেন আয়োজক প্রতিষ্ঠান। মঞ্চে সোনালী মুকুট আর ঝলমলে পোশাকে সোহারের উপস্থিতি অনুষ্ঠানে উপস্থিত দর্শক-অতিথিদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিচারকরা জানান, ছোটবেলা থেকেই মডেলিংয়ের প্রতি তার আগ্রহ ও শৈল্পিক উপস্থাপন তাকে অন্যদের থেকে আলাদা করেছে। বিভিন্ন ফ্যাশন শো, ব্র্যান্ড ফটোশুট ও শিশুতোষ নানা ইভেন্টে অংশ নিয়ে ইতোমধ্যে নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছে সোহা। পুরস্কার হাতে পেয়ে আনাহিতা রহমান সোহা তার অনুভূতি প্রকাশ করে বলে, “এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আরও ভালো কাজ করতে চাই।” আয়োজক প্রতিষ্ঠান জানায়, শিশুদের প্রতিভা বিকাশে তারা নিয়মিতই এমন আয়োজন করবে, যাতে মডেলিং, অভিনয় ও নাচসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রজন্ম এগিয়ে আসতে পারে। অভিযোগ বার্তার প্রকাশক ও সম্পাদক এস এম ফিরোজ আহমেদ বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের প্রতিভা ঠিকভাবে বিকশিত হলে দেশ আরও সমৃদ্ধ হবে। আনাহিতা রহমান সোহা তার প্রতিভা ও উপস্থাপনার মাধ্যমে সত্যিই প্রমাণ করেছে যে সে ভবিষ্যতে আরও বড় কিছু করার সামর্থ্য রাখে। আমরা তার সাফল্যে গর্বিত এবং আগামীর পথচলায় তাকে আরও এগিয়ে যেতে দেখতে চাই।” অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, ফ্যাশন বিশেষজ্ঞ, দেশি-বিদেশি অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST