চার দিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ জুলাই ২০২৫, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চার দিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়

নিজস্ব প্রতিবেদকঃ

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে চারদিনের ডিমান্ড করেছে আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াছির আহসান চৌধুরী এই আদেশ প্রদান করেন।

এর আগে বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব জানান, ৫ আগস্ট এর পর আত্মগোপনে চলে যান নাইমুর রহমান দুর্জয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতায় তাকে রাজধানী লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানাগেছে, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় রাতের ভোটে এমপি নির্বাচিত হয়ে ব্যাপক দুর্নীতি অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বলে যান।

গতবছরের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানা ও দৌলতপুর থানায় পৃথক দুটি বিস্ফোরক মামলা রুজু হয়।তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলার সূত্রে জানা যায়, তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি অনিয়মের মাধ্যমে ১১ কোটি ২১লাখ ৮১ হাজার ৭৯০ টাকা অবৈধভাবে অর্জন করেছে। মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন নামক একটি কোম্পানি থেকে ৪ কোটি ২২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।এছাড়া ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বাড়ি-গাড়ি, জমি-জমা ও বহু আর্থিক প্রতিষ্ঠানের মালিক বনে গেছে সাবেক এই ক্রিকেটার।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণ জড়ো হয় বিএনপি নেতা কর্মী সহ বিক্ষুব্ধ ছাত্র জনতা । সকাল থেকে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয় আদালত প্রাঙ্গন। এ সময় দুর্জয়ের ‘ফাঁসি চাই’ ‘ফাঁসি চাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ জনতা। জনরোষের কারণে তাকে বিকেল সাড়ে তিনটায় দিকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর পূর্বক জেল হাজতে প্রেরণর নির্দেশ প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১০

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১১

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১২

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৩

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৪

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৫

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৬

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৭

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৮

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৯

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

২০

Design & Developed by BD IT HOST