চিকিৎসা নিতে আসা নারীর সঙ্গে যুবদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ মার্চ ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসা নিতে আসা নারীর সঙ্গে যুবদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর ইসলামের বিরুদ্ধে চিকিৎসা নিতে আসা এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে জেলা যুবদলের এক নেতার উদ্যোগে সালিশ বৈঠকের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। অভিযুক্ত আমিনুর ইসলাম সদর উপজেলার ভাটবাউর গ্রামের আবু তাহের বাদলের ছেলে। তিনি রাজনীতির পাশাপাশি দন্ত চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভাটবাউর গ্রামের এক গৃহবধূ দাঁতের চিকিৎসার জন্য আমিনুর ইসলামের কাছে যান। চিকিৎসার ধারাবাহিকতায় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ওই নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়দের দাবি।

অভিযোগ রয়েছে, যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে আমিনুর ইসলাম ওই নারীকে একটি মোবাইল ফোন কিনে দেন। বিষয়টি জানতে পেরে নারীর স্বামী স্থানীয়দের অবহিত করেন এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।পরবর্তীতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা যুবদলের এক জ্যেষ্ঠ নেতার বাসভবনে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনা হলেও ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে ওই নারীর স্বামী সুজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনা পুরোটাই সত্য। আমি আমার স্ত্রীকে আর রাখবো না, ছেড়ে দেবো।”

সালিশে উপস্থিত জেলা যুবদলের এক নেতা জানান, সংশ্লিষ্ট নারীর একটি শিশু সন্তান থাকায় মানবিক দিক বিবেচনায় বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। তবে অভিযুক্ত নেতার আচরণ অনৈতিক ও অনভিপ্রেত বলে তিনি মন্তব্য করেন। বিষয়টি সংগঠনের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দকে অবহিত করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, আমিনুর ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১০

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১১

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১২

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৩

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৪

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১৫

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৬

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১৭

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১৮

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১৯

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST