জমি নিয়ে বিরোধে বিএনপি নেতা নিহত, আহত ৮ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ এপ্রিল ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধে বিএনপি নেতা নিহত, আহত ৮

ভোলা প্রতিনিধিঃ

ভোলায় জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামাল হাওলাদার (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল হাওলাদার ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। সংঘর্ষে জড়িতরা সবাই বিএনপির সমর্থক।

স্থানীয়রা জানান, জমি নিয়ে স্থানীয় ইব্রাহিমের সঙ্গে আলমের দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উভয় গ্রুপের মধ্যে সালিশ বৈঠকে মীমাংসা করতে যান ওয়ার্ড বিএনপি সভাপতি জামাল।সালিশ শেষে উভয় গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে হামলায় জামালসহ ৮ জন আহত হন।তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জামালকে বরিশাল শেরে বাংলা মেডিক্য়াল হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসনাইন বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কয়েক জনকে আটক করেছে। তবে পরিস্তিতি এখন শান্ত রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার ঘটনায় এ রিপোর্ট লেখা পর‌যন্ত (রাত ১০ টায়) থানায় কোন মামলা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST