নিউজ এডিটর
১৩ জানুয়ারী ২০২৫, ৪:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাফলংয়ের সাদা পাথরের লুটপাট থামানো যাচ্ছে না

নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ পর্যটন কেন্দ্রের মতো প্রকৃতিকন্যা জাফলংয়ে চলছে পাথর লুট। জিরো পয়েন্ট এলাকা থেকে গত কয়েক মাস ধরে প্রতিদিন শত শত নৌকায় কোটি কোটি টাকার পাথর হরিলুট করা হয় বলে জানা গেছে স্থানীয়দের কাছ থেকে। কোন অভিযান, জরিমানা, মামলা কিছুই থামাতে পারছেনা লুটপাটকারীদের। লুটপাটের রাস্তা বন্ধ করতে গিয়ে লাঞ্ছিত হতে হয়েছে সংশ্লিষ্টদের। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে একটি পাথরও থাকবে না সেখানে। ইতিপূর্বে সেনাবাহিনী জাফলং ও ভোলাগঞ্জে নজরদারি করে। সেনাবাহিনী ও ছাত্র-জনতা উক্ত পর্যটন কেন্দ্রের পাথর রক্ষায় মাইকিং করে পাথর লুট রোধে কাজ করায় কিছুদিন লুটপাট বন্ধ ছিল।কিন্তু ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কিছুদিন পর পাল্টে যায় সবকিছু। বেপরোয়া হয়ে উঠে পাথর লুট চক্র। জাফলং জিরো লাইন থেকে সেনাবাহিনী চলে গেলে শুরু হয় তাদের লুটযজ্ঞ। বেসামাল এই পরিস্থিতি সামাল দিতে জাফলংয়ের পাথর রক্ষায় কয়েক সপ্তাহের জন্য নিয়োগ করা হয় দুজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্ব একটি ক্যাম্প। কিন্তু ক্যম্পটির কার্যক্রম বন্ধ করে দেয়ার পর আবারও চলছে পাথর লুট। স্থানীয়রা জানান, শেখ হাসিনা দেশত্যাগের পর সীমান্তঘেঁষা সাদাপাথর ও জাফলং পাথর কোয়ারি থেকে পাথর লুট করতে নামে বিভিন্ন শ্রেণির মানুষ। একইভাবে ভোলাগঞ্জ সাদা পাথর কেন্দ্রেও চলে লুটপাট। সেখানে ছাত্র-জনতা লুটেরাদের তাড়িয়ে দেওয়ার পর সেনাসদস্যরা অবস্থান নেন। কিন্তু জাফলংয়ে তখনও চলছিল বাধাহীন লুটপাট।জানা যায়, দুটি পর্যটন কেন্দ্রই পাথর কোয়ারি এলাকায়। সীমান্তঘেঁষা সাদা পাথর ও জাফলং পর্যটন কেন্দ্রে স্তূপ আকারে পাথর জমে উঠেছে। সেখানকার পাথরই পর্যটকদের প্রধান আকর্ষণ। জাফলংয়ের বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, গত কয়েক মাসে হিসাব ছাড়া পাথর লুট হয়েছে। কোন ভাবেই তাদেরকে দমিয়ে রাখা যাচ্ছেনা।স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ করে জানা গেছে, জাফলং জিরো পয়েন্টের পাথর প্রকাশ্যে হরিলুটের বিষয়ে প্রতিদিন বিভিন্ন প্রিন্ট মিডিয়া,অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে সংবাদ প্রকাশ করা হচ্ছে। কিন্তু জেলা ও উপজেলা প্রশাসন নিরব। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম বলেন, জাফলং জিরো লাইনের পাথর রক্ষায় একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি পাথর লুটকারীদের উপর মামলাও হয়েছে। তবুও পাথর চুরি বন্ধ করা সম্ভব হচ্ছেনা। এছাড়াও পাথর লুট করে নিয়ে যাওয়ার রাস্তা বন্ধ করার জন্য দেয়াল নির্মাণ করতে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের লাঞ্ছিত করেছে পাথর লুটকারীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST