জামালপুরে ৭ বছর বয়সী মাদ্রাসার শিশু উদ্ধার, গ্রেফতার-২ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ জুন ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ৭ বছর বয়সী মাদ্রাসার শিশু উদ্ধার, গ্রেফতার-২

অভিযোগ বার্তা ডেস্কঃ

জামালপুরে র‍্যাবের অভিযানে রাসেল নামের ৭ বছর বয়সী মাদ্রাসার শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাব ১৪। শিশু কুমিল্লা জেলার মনোহরগঞ্জের উপজেলার মেরুয়া গ্রামের মো: মইন উদ্দিনের ছেলে। শনিবার রাত ৮ টায় জামালপুর সদর উপজেলার ছোনটিয়া গ্রাম থেকে শিশুকে উদ্ধারের পাশাপাশি মোঃ: সোহেল (৩৭) ও ইমরান (২২) নামের ২ যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় জামালপুর র‍্যাব ১৪। মোঃ সোহেল গান্দাইল গ্রামের মৃত ইসমাইল হোসেন এর ছেলে ও মোঃ ইমরান হোসেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মনোহরপুর গ্রামের মরহুন দুলাল এর ছেলে। শনিবার রাত ১১ টার দিকে প্রেস ব্রিফিং এসব তথ্য জানান জামালপুর র‍্যাব ১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম।

র‍্যাব কার্যালয় ও শিশুটির পরিবার সুত্রে জানা যায়, গত ২১ জুন কুমিল্লা জেলার মনোহরগঞ্জের উপজেলার আশীর পার আন নূরানী মাদ্রাসা থেকে শিশু রাসেলকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটির মা রোজিনা বেগম থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলা দায়েরে পর থেকেই বিষয়টি কুমিল্লা জেলার মনোহর গঞ্জ থানা পুলিশ এবং র‍্যাবের নজরে আসে। পুলিশ এবং র‍্যাব যৌথভাবে কাজ করতে থাকলে অপহরণ চক্রের সদস্যরা আধুনিক প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে ওয়াকিবহাল থাকায় তারা ৭ বছরের শিশুটিকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় এবং শিশুটির পিতা মাতার কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা শনিবার একেক সময় একেক জায়গায় টাকা নিয়ে আসতে বলে। পরে জামালপুর র‍্যাবের সদসরা সংবাদ পেয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম এর নেতৃত্বে জামালপুর সদরের ছোনটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার ও ২ অপহরণকারীকে গ্রেফতার করে।

এসময় কথা হলে শিশুটির বাবা মো: মইন উদ্দিন জানান,আমার ছেলে নিখোজ পর বিভিন্ন জায়গায় যেতে বলে অপহরণকারীরা। পরে জামালপুর এসে র‍্যাবকে জানালে র‍্যাব সদস্যরা আমার ছেলে উদ্ধার ও ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে। আমি এবং আমার খুব খুশি হয়েছি। র‍্যাবকে ধন্যবাদ জানাই।

এদিকে জামালপুর র‍্যাব ১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম জানান, শিশুটিকে অপহরণ করে ভিডিও কলের মাধ্যমে পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। জামালপুর ছনটিয়া এলাকায় অভিযান করে শিশুকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১০

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১১

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১২

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৩

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৪

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৫

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৬

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৭

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৮

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৯

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

২০

Design & Developed by BD IT HOST