
চরফ্যাশন প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী জাহানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈইঠার নৃশংসতার প্রমান্য চিত্র প্রদর্শন উপলক্ষে গতকাল রোববার ৩ নভেম্বর বিকেলে জলিল বেপারি বাজারে ব্যবসায়ী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।জাহানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা মোঃ মাকসুদের রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা জেলার সাবেক আমীর ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মোস্তফা কামাল।
বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মহিবুল্লাহ জিহাদী।
অন্যদের মধ্যে হাজারীগন্জ ইউনিয়ন আমির মো: জাকির হোসেনসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST