নিউজ এডিটর
৩১ মে ২০২৬, ৬:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

স্টাফ রিপোর্টার,ঢাকা : ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আগামী সোমবার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস খুলছে। দীর্ঘ ছুটি শেষে আবারও স্বাভাবিক কর্মব্যস্ততায় ফিরছে পুরো দেশ। গত ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। তাই ঈদ উপলক্ষে আগে থেকেই ছয় দিনের সরকারি ছুটি নির্ধারণ করা ছিল। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আরও একদিনের নির্বাহী আদেশে ছুটি বাড়িয়ে মোট সাত দিনের টানা ছুটি নিশ্চিত করা হয়। এই দীর্ঘ ছুটির মধ্যে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বীমা ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ ছিল। ছুটির আগে ২৩ মে শনিবার অফিস খোলা থাকলেও পরে ২৫ মে থেকে শুরু হয় টানা ছুটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস,বন্দর, ডাক, টেলিযোগাযোগ এবং হাসপাতালসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো ছুটির আওতার বাইরে ছিল। সোমবার থেকে আবারও ব্যাংকিং কার্যক্রম, শেয়ারবাজার ও প্রশাসনিক দপ্তরসহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক ভাবে শুরু হবে। ঈদের লম্বা ছুটি শেষে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে কর্মস্থলে ফেরা মানুষের ব্যস্ততা দেখা যায় বাসস্ট্যান্ডে , রেলস্টেশনে ও সদরঘাট লঞ্চ টার্মিনালে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অফিস কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST